কোভিড টিকার সমতা আনতে বুস্টার ডোজে ‘না’ হুর
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৭ পিএম, ৫ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসের ভয়াবহতার সঙ্গে বাড়ছে ভ্যাকসিনের চাহিদা। উন্নত বিশ্বের অনেক দেশই তাদের বেশির ভাগ মানুষকে টিকার আওতায় এনেছে। আবার অনেক দেশই টিকাদানে পিছিয়ে রয়েছে। বিশ্বের বহু দেশ এখনও করোনা টিকার প্রথম ডোজই পায়নি। কোভিডের প্রতিষেধক হিসেবে দুই ডোজ টিকাই যথেষ্ট, নাকি বুস্টার ডোজ হিসেবে তৃতীয় ডোজ দেওয়া জরুরি, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যেই বিতর্ক চলছে। এনিয়ে এবার মুখ খুলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কোভিড-১৯ এর বুস্টার ডোজ আগামী সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখতে আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও।
সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডা. টেডরোস আধানম গেব্রেয়িসাস বলেন, সেপ্টেম্বর পর্যন্ত করোনার বুস্টার ডোজ নিয়ে ভাবার প্রয়োজন নেই। প্রসঙ্গত, বিশ্বের ধনী ও গরিব দেশগুলোর মধ্যে ভ্যাকসিন দেওয়ার হারের তারতম্যের কথা মাথায় রেখে এখনও পর্যন্ত তৃতীয় ডোজের পক্ষেই কথা বলছে হু। পাশাপাশি সংস্থার পরিকল্পনা হল বিশ্বের প্রতিটি দেশের অন্তত ১০ শতাংশ মানুষ বুস্টার ডোজ পাক।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, 'ডেল্টা ভ্য়ারিয়েন্ট নিয়ে বিশ্বের অধিকাংশ দেশের উদ্বেগের কারণটা বুঝি। বিশ্বের বহু ধনী দেশ ইতিমধ্যেই উৎপাদিত ভ্যাকসিনের বেশিরভাগটাই ব্যবহার করে ফেলেছে। এবার আমাদের বেশিরভাগ ভ্য়াকসিন দিতে হবে গরিব দেশগুলোতে।'
উল্লেখ্য বেশি আয়ের দেশগুলো গত মে মাস পর্যন্ত ১০০ জনকে ৫০ ভ্যাকসিন ডোজ দিয়ে ফেলেছে। ওই সংখ্যাটা এখন দ্বিগুণ হয়ে গিয়েছে। অন্যদিকে, গরিব দেশগুলো এখন পর্যন্ত প্রতি ১০০ জনে ১.৫ ডোজ দিতে পেরেছে। কারণ ভ্য়াকসিনের সরবারাহ নেই।
এদিকে, সংক্রমণের কথা মাথায় রেখে করোনার বুস্টার ডোজ নিয়ে ভাবনা চিন্তা করা শুরু করে দিয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। জার্মানি জানিয়েছে, দেশের সংক্রমণ প্রবণ লোকদের আগামী সেপ্টেম্বর মাস থেকে বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। প্রথম ডোজ নেওয়ার ৬ মাস পর সংক্রমণ প্রবণ লোকদের তৃতীয় ডোজ দেওয়ার সিদ্ধন্ত নিয়েছে সংযুক্ত আরব আমিররাত। গত সপ্তাহে ভ্যাকসিনের তৃতীয় ডোজ নিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট। সেখানে ৬০ বছরের বেশি বয়সের মানুষদের তৃতীয় ডোজ দেওয়া শুরু হচ্ছে।
-জেডসি
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










