কোভিড সহনশীলতা সূচকে এগিয়ে বাংলাদেশ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৪ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি
করোনাভাইরাস মহামারি মোকাবিলায় দক্ষিণ এশিয়ায় ভারত এবং পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের কোভিড রেজিলিয়েন্স বা কোভিড সহনশীলতা সূচকে চলতি মাসে পাঁচ ধাপ এগিয়ে বিশ্বের ৫৩টি দেশের মধ্যে ৩৯তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। গত আগস্টে ব্লুমবার্গের এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৪৪তম।
কোভিড-১৯ নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবার মান, টিকাদান, সামগ্রিক মৃত্যুহার ও গত মাসে ভ্রমণ পুনরায় শুরু এবং সীমান্ত বিধি-নিষেধ শিথিলসহ মোট ১২টি তথ্য সূচকের ওপর ভিত্তি করে বিশ্বের বৃহত্তম ৫৩ অর্থনীতির দেশকে নিয়ে এই সূচক তৈরি করেছে ব্লুমবার্গ।
মঙ্গলবার প্রকাশিত ব্লুমবার্গের সূচক অনুযায়ী, করোনাভাইরাস মহামারি মোকাবিলায় মোট ১০০ স্কোরের মধ্যে বাংলাদেশ পেয়েছে ৫৯ দশমিক ৬। যেখানে প্রতিবেশি ভারতের এই স্কোর ৫৬ দশমিক ২ এবং পাকিস্তানের ৫৬ দশমিক ১।
গত চার মাসে বাংলাদেশে করোনায় দৈনিক মৃত্যুর সর্বনিম্ন রেকর্ড এবং ৫০০ দিনেরও বেশি সময় বন্ধ থাকার পর স্কুল খুলে যাওয়ায় কোভিড সহনশীলতার এই সূচকে বড় ধরনের অগ্রগতি হয়েছে বাংলাদেশের।
মার্কিন এই দৈনিক বলছে, কোভিড-১৯ সংক্রমণের নিম্নমুখী প্রবণতার ফলে সহনশীলতা সূচকে বাংলাদেশ গত জুলাইয়ে ৪৮তম স্থান থেকে আগস্টে ৪৪তম এবং সেপ্টেম্বরে ৩৯তম স্থানে উঠে এসেছে। অন্যদিকে, প্রতিবেশি ভারত এবং পাকিস্তানের তিন ধাপ অবনতি ঘটেছে। বর্তমানে এই দুই দেশ যথাক্রমে ৪৫ এবং ৪৬তম স্থানে অবস্থান করছে।
তবে ব্লুমবার্গের বৈশ্বিক এই সূচকের শীর্ষে আছে আয়ারল্যান্ড। মহামারি মোকাবিলায় সফলতার কারণে আগস্টের তুলনায় তিন ধাপ এগিয়ে শীর্ষে পৌঁছেছে দেশটি। বিশ্বে টিকাদানের হারে সেরা দেশগুলোর অন্যতম আয়ারল্যান্ড; এখন পর্যন্ত দেশটির ৭২ দশমিক ৫ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা হয়েছে।
ব্লুমবার্গ বলছে, বাংলাদেশের মোট জনসংখ্যার ১১ দশমিক ৯ শতাংশকে ইতোমধ্যে টিকার আওতায় আনা হয়েছে।
কোভিড সহনশীলতা সূচকে পিছিয়ে পড়লেও ভারত প্রতিবেশি বাংলাদেশের তুলনায় দ্বিগুণ সংখ্যক মানুষকে টিকায় সুরক্ষিত করেছে। দেশটির মোট জনসংখ্যার ৩১ দশমিক ৩ শতাংশকে টিকা দেওয়া হয়েছে। অন্যদিকে, পাকিস্তানে টিকাদানের এই হার ১৮ দশমিক ৬ শতাংশ।
সূচকে বলা হয়েছে, গত মাসে বাংলাদেশে দৈনিক গড়ে প্রতি এক লাখ মানুষের মধ্যে ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। ভারতে সংক্রমণের এই সংখ্যা প্রতি লাখে ৭৩ জন এবং পাকিস্তানে ৪২ জন। কিন্তু গত তিন মাসে বাংলাদেশে করোনায় মৃত্যুর হার ছিল ২ শতাংশের ওপরে এবং ভারতে যা ছিল দেড় শতাংশ এবং পাকিস্তানে ১ দশমিক ৯ শতাংশ।
করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে প্রতি ১০ লাখে প্রাণহানি ঘটেছে ১৬৬ জনের এবং ভারতে সেই সংখ্যা ৩২৪, পাকিস্তানে ১২৫।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










