কোমল পানীয়তে অকাল মৃত্যুর ঝুঁকি: গবেষণা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৯ পিএম, ৬ এপ্রিল ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
চিনি বা কৃত্রিম মিষ্টি দিয়ে তৈরি কোমল পানীয় আগাম মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। কারণ এই ধরনের পানীয় পানে হৃদরোগ এবং কয়েক ধরণের ক্যান্সারের সম্ভাবনা তৈরি হচ্ছে।
যুক্তরাষ্ট্রের হার্ভাড বিশ্ববিদ্যালয়ের টি.এইচ. চ্যান স্কুল অব পাবলিক হেলথ পরিচালিত ওই গবেষণাটি গতমাসে প্রকাশিত হয়।
জানা গেছে, গত ৩০ বছর ধরে সারা বিশ্বের ৩৭ হাজার পুরুষ এবং ৮০ হাজার নারীর ওপর এই গবেষণাটি পরিচালিত হয়।গবেষণায় দেখা গেছে, চিনি দিয়ে তৈরি বিভিন্ন পানীয় পানের কারণে অন্য কোন কারণ ছাড়াই তাদের আগাম মৃত্যুর ঝুঁকি বেড়ে গেছে।
গবেষণা বলছে, এই জাতীয় পানীয় যত বেশি খাওয়া হবে, মৃত্যু ঝুঁকিও ততই বেড়ে যাবে।
গবেষক দলের একজন ও প্রধান লেখক ভাসান্তি মালিক বলেন, ‘গবেষণায় দেখা গেছে, যারা মাসে একবার চিনি দিয়ে তৈরি পানীয় পান করেন, তাদের তুলনায় যারা চারবার পর্যন্ত পান করেন, তাদের আগাম মৃত্যুর ঝুঁকি ১ শতাংশ বেড়ে যায়। এছাড়া যারা সপ্তাহে ২ থেকে ছয়বার পান করে, তাদের মৃত্যু ঝুঁকি বাড়ে ৬ শতাংশ, আর যারা প্রতিদিন এক থেকে দুইবার চিনির পানীয় খায়, তাদের মৃত্যু ঝুঁকি বাড়ে ১৪ শতাংশ’।
তিনি আরও বলেন, ‘যারা প্রতিদিন দুইবারের বেশি এরকম চিনি দিয়ে তৈরি পানীয় পান করে, তাদের আগাম মৃত্যুর সম্ভাবনা বাড়ে ২১ শতাংশ’।
জানা গেছে, অনেক দেশে চিনি দিয়ে তৈরি কোমল পানীয়ের ওপর অতিরিক্ত কর আরোপ করা হয়েছে এটাকে নিরুৎসাহিত করতে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান ইউরোমনিটর বলছে, বিশ্বে এখন কোমল পানীয় পানের হার বছরে গড়ে ৯১ দশমিক ৯ লিটার। অথচ পাঁচ বছর আগেও এই হার ছিল গড়ে ৮৪ দশমিক ১ লিটার।
হার্ভাডের গবেষকরা বলছেন, ডায়েট কোমল পানীয় খাওয়া কিছুটা কম ঝুঁকিপূর্ণ, তবে কোমল পানীয়ের বাজারে তাদের অংশ খুবই কম।
বিশ্বে এখন কোমল পানীয় পানের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে চীন।বছরে দেশটির একেকজন নাগরিক এ জাতীয় পানীয় গ্রহণ করে ৪১০ দশমিক ৭ লিটার। এরপরেই রয়েছে যুক্তরাষ্ট্র ,স্পেন সৌদি আরব, আর্জেন্টিনার অবস্থান। সূত্র : বিবিসি
-জেডসি
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ





