কোহলির সেঞ্চুরিতে টিকে থাকলো ব্যাঙ্গালুরু
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩১ এএম, ১৯ মে ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। শুরুতে ব্যাট করতে নেমে ক্লাসেনের সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান করে হায়দরাবাদ। জবাব দিতে নেমে ৪ বল আগে জয় পায় ব্যাঙ্গালুরু। এই ম্যাচেই প্রথমবারের মতো দুই ইনিংসেই ব্যাটারের সেঞ্চুরির দেখা মেলে আইপিএলে। আর এই জয়ে প্লে-অফের দৌড়ে টিকে থাকলো ব্যাঙ্গালুরু।
বৃহস্পতিবার রাজিব গান্ধী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সানরাইজার্স হায়দারাবাদের। দুই উদ্বোধনী ব্যাটার এক বলের ব্যবধানে ফেরেন মাইকেল ব্রেসওয়েলের শিকার হয়ে। ১৪ বলে ১১ রান করা অভিষেক শর্মা ও ১২ বলে ১৫ রান করা রাহুল ত্রিপাঠি দুজনেই ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তার বলে।
এরপর ১৮ বলে ২০ রান করা এইডেন মার্করামকে বোল্ড করে সাজঘরে ফেরত পাঠান শাহবাজ আহমেদ। তার বিদায়ের পরই শেষ হয় হেনরিক ক্লাসেন ঝড়। ইনিংসের ১৮তম ওভারের পঞ্চম বলে সাজঘরে ফেরত যান তিনি। এর আগে ৮ চার ও ৬ ছক্কার ইনিংসে ৫১ বলে করেন ১০৪ রান। এছাড়া ১৯ বলে ১৭ রান করেন হ্যারি ব্রুক।
জবাব দিতে নেমে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ধীরে ধীরে লক্ষ্যে পৌঁছে দেন ফাফ ডু প্লেসিস ও বিরাট কোহলি। দুই অভিজ্ঞ ক্রিকেটারের ব্যাটে চড়েই জয়ের খুব কাছাকাছি পৌঁছায় তারা। দুজনের উদ্বোধনী জুটিতে আসে ১৭২ রান, ১৯তম ওভারের পঞ্চম বলে গিয়ে তাদের জুটি ভাঙে।
১২ চার ও ৪ ছক্কায় ৬৩ বলে ১০০ রান করে ভুবনেশ্বর কুমারের বলে গ্লেন ফিলিপসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কোহলি। তার বিদায়ের পর একই পথ ধরেন ডু প্লেসিসও। ৭ চার ও ২ ছক্কায় ৪৭ বলে ৭১ রান করে নটরাজনের বলে তিনিও হন ক্যাচ আউট। তাতে অবশ্য জিততে কোনো সমস্যা হয়নি ব্যাঙ্গালুরুর।
এই জয়ের পর প্লে-অফ খেলার লড়াইয়ে ভালোভাবেই টিকে থাকলো ব্যাঙ্গালুরু। ১৩ ম্যাচে ৭টিতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে চারে ওঠে এসেছে তারা। সমান জয় নিয়ে রান রেটে পিছিয়ে পাঁচে তারা।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা











