ক্যানসারে মারা গেলেন জনপ্রিয় অভিনেত্রী নওশীন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৪ এএম, ৮ ডিসেম্বর ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর না ফেরার দেশে পাড়ি জমালেন পাকিস্তানের এক সময়ের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী নওশীন মাসুদ। বুধবার (৬ ডিসেম্বর) তার সাবেক স্বামী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংবাদমাদ্যমকে।
নওশীন মাসুদ একাধারে একজন অভিনেত্রী, প্রযোজক, লেখক ও উপস্থাপক হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে পাকিস্তানের শোবিজ ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে প্রিয় তারকাকে নিয়ে শোকবার্তা জানাচ্ছেন সহকর্মী এবং ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভির খবর, নওশীনের সাবেক স্বামী তারিক কুরাইশি ফেসবুকে মৃত্যুর বিষয়টি দুঃখজনক খবর উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, আমার সাবেক স্ত্রী নওশীন মাসুদ দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে কঠিন লড়াইয়ের পর মারা গেছেন। ছেলেদের জন্য দারুণ স্মৃতি রেখে শান্তিতে বিশ্রাম নিন তিনি।
এদিকে অভিনেতা আদনান সিদ্দিকী সোশ্যালে অভিনেত্রী নওশীনের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, নওশীন, প্রিয় বন্ধু ও সুন্দর আত্মাকে বিদায়। তার উষ্ণতা ও শৈলী ক্যামেরায় এবং ক্যামেরার বাইরে শেয়ার করা সব মুহূর্তকে জাদুতে তৈরি করেছে। তার সৃষ্টি করা স্মৃতিগুলোর জন্য কৃতজ্ঞ আমরা। শান্তিতে বিশ্রাম নিন।
অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছন অভিনেত্রী নওশীন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘জাল’, ‘কলোনি ৫২’, ‘গের তো আখির আপনা হ্যায়’ ও ‘ডলি কি আয়েগি বারাত’। তার অভিনীত অধিকাংশ নাটকই ছিল হিট। ফলে অল্পতেই জনপ্রিয় হয়ে উঠেন এ অভিনেত্রী।
নাটকে অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায়ও দারুণ ছিলেন তিনি। এছাড়া জুনায়েদ জামশেদ, আমির জাকি, জাওয়াদ আহমেদ, শাহজাদ রাই এবং মিউজিক ব্যান্ড জুনুনসহ পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পীদের গানের ভিডিও পরিচালনা করেছেন অভিনেত্রী নওশীন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










