ক্যাপিটলে পেলোসির ল্যাপটপ চুরি করা সেই নারী গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৬ এএম, ২০ জানুয়ারি ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
মার্কিন কংগ্রেসে নজিরবিহীন হামলার সময় চুরি হয় হাউস অব রিপ্রেজেনটেটিভস বা প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির ল্যাপটপ ও হার্ড ড্রাইভ।
সেই ল্যাপটপের সন্ধান করতে গিয়েই প্রথমে এক যুবককে আটক করে পুলিশ। তার থেকে তথ্য পেয়ে গ্রেপ্তার করা হয় ২২ বয়সী রিলে জুন উইলিয়ামসকে।
বিবিসি জানায়, সোমবার পেনসিলভানিয়ার মিডল ডিস্ট্রিক্টে বাড়ি থেকে এই তরুণীকে গ্রেপ্তার করা হয় এমনটা জানা গেছে পুলিশের নথি থেকে।
সহিংস ও অবৈধভাবে ক্যাপিটলে প্রবেশ এবং বিশৃঙ্খল আচরণের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
৬ জানুয়ারির ক্যাপিটলে কংগ্রেসের অধিবেশন চলাকালীন সহিংস হামলা চালায় বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা। এ ঘটনার উসকানিদাতা হিসেবে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগও আনা হয়েছে। সেই সহিংস হামলায় অন্তত পাঁচজন নিহত হন।
তদন্তকারী সংস্থা এফবিআইর এক এজেন্ট জানান, ক্যাপিটলে সহিংস হামলায় বেশ কয়েকটি ছবি ও ভিডিওতে মার্কিন হাউস স্পিকার পেলোসির কার্যালয়ের কাছে উইলিয়ামসকে দেখা গেছে।
রাশিয়ার এজেন্টদের কাছে কাছে ল্যাপটপটি বিক্রি করতে চেয়েছিলেন বলে রিলের সাবেক প্রেমিক দাবি করেছেন।
রাশিয়ার কাছে পৌঁছাতে ব্যর্থ হয়ে ল্যাপটপটি নষ্ট করে ফেলে থাকতে পারে রিলে বা এটি এখনো তার হেফাজতে আছে বলে ধারনা করা হচ্ছে।
অবশ্য পেলোসির ল্যাপটপটি খোয়া যাওয়ার দুইদিন পর তার ডেপুটি চিফ অব স্টাফ ড্রিউ হামিল এক টুইটে জানান, ল্যাপটপটি শুধু প্রেজেন্টেশন বা উপস্থাপনার কাজে ব্যবহার করা হতো।
-জেডসি
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি