ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ৪:৩৮:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে:পুলিশ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

ক্যাপ্টেন আবিদের স্ত্রী গুরুতর অসুস্থ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:০৮ পিএম, ১৯ মার্চ ২০১৮ সোমবার

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিধ্বস্ত বিমানের নিহত প্রধান পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অাজ রোববার।


রাজধানীর ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালের আইসিউতে পর্যবেক্ষনে রাখা হয়েছে তাকে।হাসপাতালের তথ্য ডেষ্কের কর্মকর্তা শিউলী আক্তার নীলা জানান, আফসানা খানমের ব্রেইন স্ট্রোক হয়েছে।

তিনি জানান, আফসানাকে এখন পর্যবেক্ষনে রেখেছেন চিকিৎসক। একটি নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পরই তার অবস্থা সম্পর্কে জানাবেন চিকিৎসকরা। আজ সকালেই হাসপাতালে নেয়া হয় তাকে। পরে তার চিকিৎসার জন্য তাৎক্ষনিকভাবে মেডিকেল বোর্ড গঠন করা হয়।


আফসানা খানমের স্বামী আবিদ সুলতান নেপালে অবতরণের সময় বিমান বিধ্বস্ত হওয়ার পরদিন কাঠমান্ডুর একটি হাসপাতালে মারা যান। ক্যাপ্টেন আবিদ একসময় বিমান বাহিনীর পাইলট ছিলেন।


দুর্ঘটনার পর ইউএস বাংলা এয়ারলাইন্স জানিয়েছিলো ক্যাপ্টেন আবিদ অত্যন্ত অভিজ্ঞ পাইলট ছিলেন এবং কাঠমান্ডু এয়ারপোর্ট টাওয়ার কন্ট্রোলের ভুল বার্তার কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে। তবে কাঠমান্ডু এয়ারপোর্ট কর্তৃপক্ষ বিমান বিধ্বস্তের জন্য ভুল অবতরণকে দায়ী করেছিলো।

এই বিভাগের জনপ্রিয়