ক্যামেরুনে বন্দুকধারীদের হামলায় ৬ শিশু নিহত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৭ পিএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনের একটি বিদ্যালয়ে বন্দুকধারীদের গুলিতে ৬ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
এই ঘটনায় অন্তত ছয় শিশু নিহত এবং আট জন আহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা কুমবা শহরে শনিবার দুপুরে এই ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, মোটরসাইকেল নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায় বন্দুকধারীরা। সেসময় বিদ্যালয়ের দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পড়ার কারণে কয়েকজন শিশু আহত হয়।
ওই এলাকায় সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ চলে আসছে। বিভিন্ন বিদ্রোহী দল সেখানে সক্রিয়। তবে বিদ্যালয়ে কারা হামলা চালিয়েছে সে বিষয়টি এখনো স্পষ্ট নয়।
শহরের এক উপনেতা জানিয়েছেন, ‘হামলাকারীরা শিশুদের শ্রেণিকক্ষে পেয়ে গুলি করা শুরু করে।’
ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন ইসাবেল ডিওনের ১২ বছর বয়সী মেয়ে। তিনি হামলার পর দ্রুত ছুটে আসেন। সেখানে তার মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।
তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আমার মেয়ে পুরো অসহায় অবস্থায় পড়ে ছিল। সে চিৎকার করে বলছিল, মা আমাকে সাহায্য কর। আমি তাকে বলেছিলাম, এখন শুধু তোমার সৃষ্টিকর্তাই তোমাকে রক্ষা করতে পারে।’ পরবর্তীতে ইসাবেলের মেয়েকে স্থানীয় এক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
সেখানে অবস্থিত জাতিসংঘের একটি সংস্থার দাবি হামলায় অন্তত আটজন নিহত হয়েছে। তবে স্থানীয় শিক্ষা কর্মকর্তা আহিম আবানাও ওবাসি ছয় শিশুর নিহতের কথা নিশ্চিত করেন। নিহতদের সবার বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে।
-জেডসি
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’
- রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭