ক্যারিয়ারের শেষ ফাইনালে সানিয়া মির্জা
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫১ এএম, ২৬ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
টেনিসের আলোচনা থেকে দূরেই ছিলেন সানিয়া মির্জা। অস্ট্রেলিয়ান ওপেনে আবার আলোচনায় সেই সানিয়া। এক দিন আগে মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনাল না খেলেই সেমিফাইনালে উঠেছিলেন। গতকাল ফাইনালের টিকিট নিয়ে ফেলেছেন সানিয়া মির্জা-রোহান বোপান্না জুটি। সেমিফাইনালে ভারতীয় এই জুটি হারিয়েছে ব্রিটেনের নিল স্কুপস্কি এবং যুক্তরাষ্ট্রের ডেজরে ক্রাভচেক জুটিকে।
বর্ণময় টেনিস ক্যারিয়ারের একেবারে শেষ প্রান্তে সানিয়া মির্জা। জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যামেও খেতাব জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখলেন ভারতীয় টেনিসের গ্ল্যামার গার্ল। গতকাল অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে উঠলেন তিনি। রোহন বোপান্নার সঙ্গে জুটি বেঁধে মেগা ফাইনালে পৌঁছে গিয়েছেন সানিয়া। সেমিফাইনালে সানিয়া-রোহান জুটি ৭-৬ (৭-৫), ৬-৭ (৫-৭), ১০-৬ পয়েন্টে জয় পেয়েছে। কোয়ার্টার ফাইনালে কোনো লড়াই করতে হয়নি এই ভারতীয় জুটিকে। ওয়াকওভার পেয়ে সেমিফাইনালে উঠেছিলেন তারা।
আগেই ঘোষণা দিয়েছিলেন সানিয়া, অস্ট্রেলিয়ান ওপেনই সানিয়ার পেশাদার টেনিস জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যাম। সানিয়ার কাছে অস্ট্রেলিয়ান ওপেন আলাদা এবং গুরুত্বপুর্ণ। যদিও ৩৬ বছর বয়সী সানিয়া তার জুটি কাজাখাস্তানের অ্যানা ড্যানিলিয়াকে নিয়ে নারী ডাবলসের দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিয়েছিলেন। কিন্তু মিক্সড ডাবলসে রোহানকে নিয়ে ফাইনালে উঠে নিজের ক্যারিয়ারে আরেকবার ফাইনাল খেলার রেকর্ড গড়তে যাচ্ছেন তিনি। ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলস চ্যাম্পিয়ন হয়েছিলেন হায়দরাবাদের টেনিস সুন্দরী।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা











