ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১১:০৮:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

ক্যালিফোর্নিয়ায় নৌযানে অগুন; ৩৪ জনের মৃত্যুর শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২০ পিএম, ৩ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার তীরবর্তী অঞ্চলে সোমবার রাত সাড়ে ৩টার দিকে একটি যাত্রীবাহী জাহাজে অগ্নিকাণ্ডর ঘটনা ঘটেছে। সান্তা ক্রুজ আইল্যান্ডের কাছে 'কনসেপশন' নামের একটি জাহাজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে কোস্টগার্ড। এখনও অন্তত ৩৪ জন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে কোস্টগার্ড জানিয়েছে, এখন পর্যন্ত ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন কিছুটা আহত হয়েছেন। তারা সম্ভবত উপরের ডেকে ঘুমাচ্ছিল। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। অগ্নিকাণ্ডে অনেকের মৃত্যুর শঙ্কা রয়েছে। তবে এখনও নিশ্চিতভাবে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

জাহাজের নিচের ডেকে অনেক যাত্রীর আটকা পড়ার আশঙ্কা করছে উদ্ধারকারী দল।

-জেডসি