ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ০:৫৫:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৪ পিএম, ২৮ অক্টোবর ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দাবানল ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম রাজ্যজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন। তীব্র বাতাসের কারণে আগুন চারদিকে ছড়িয়ে পড়ছে।

ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চল থেকে প্রায় এক লাখ ৮০ হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। লোকজন দ্রæত সরে যাওয়ার চেষ্টা করায় সান্তা রোজার রাস্তা-ঘাট লোকজনে পরিপূর্ণ হয়ে উঠেছিল।

হাজার হাজার বাড়িঘর দাবানলে পুড়ে যাওয়ার হুমকিতে রয়েছে। দাবানল ছড়িয়ে পড়ার পর থেকে সেখানকার প্রায় এক লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছে।

নতুন করে যেন আগুন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য কাজ করে যাচ্ছে বিভিন্ন বিদ্যুৎ কোম্পানি। সান্তা রোজাসহ সোনোমা কাউন্টির বিভিন্ন এলাকা থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

-জেডসি