ক্যালিফোর্নিয়ায় স্ত্রী-তিন ছেলেকে হত্যার পর বাবার আত্মহত্যা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪৩ পিএম, ১৭ নভেম্বর ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক ব্যক্তি তার সাবেক স্ত্রী ও ৩ সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন। এই ঘটনায় ওই দম্পতির আরেক সন্তান গুরুতর আহত হয়েছেন।
সান দিয়েগো পুলিশ বিভাগ জানায়, শনিবার সকালে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো এলাকার প্যারাডাইজ হিলসের ফ্লিন্টরিজ ড্রাইভে এই ঘটনা ঘটে।
ক্যালিফোর্নিয়ার কর্তৃপক্ষ জানায়, ওই ব্যক্তি তার স্ত্রীসহ তাদের ৩, ৫ ও ৯ বছর বয়সী তিন ছেলেকে গুলি করে হত্যার পর নিজে আত্মহত্যা করেন। এই সময় ওই ব্যক্তি তাদের ১১ বছর বয়সী ছেলেও গুলি করলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, তারা শনিবার সকাল ৬টা ৪৯ মিনিটে একটি জরুরী কল পায়। কিন্তু, ফোনের অপর প্রান্ত থেকে কেউ কথা বলছিলো না। তবে, তর্কাতর্কির শব্দ শোনা যাচ্ছিলো বলে জানায় তারা।
কিছুক্ষণ ওই দম্পতির প্রতিবেশি ৯১১- এ কল দেয় বলে জানায় পুলিশ। ওই প্রতিবেশি পুলিশকে বলেন, তিনি ওই দম্পতির বাড়ি থেকে বাকবিতণ্ডা এবং নেইল গান কিংবা পেরেক বন্দুক ছোঁড়ার শব্দ শুনেছেন।
তবে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালে বাড়ির ভেতরে তাকালে একটি শিশুকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে দরজা ভেঙে বাড়ির ভেতর প্রবেশ করে। তারা বাড়ির ভেতর ৫ ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থা পড়ে থাকতে দেখে।
পুলিশ জানায়, ওই দম্পতি এবং তাদের ৩ বছর বয়সী ছেলে ঘটনাস্থলে মারা যান। আর তাদের ৫ ও ৯ বছর বয়সী ছেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
সান দিয়েগো পুলিশ বিভাগের লেফটেন্যান্ট ম্যাট ডবস বলেন, এটি পারিবারিক সহিংসতার ঘটনা; যেখানে হত্যাকাণ্ডের পর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











