ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৬:২৭:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

ক্রাইস্টচার্চ হামলা: ব্রেন্টনের মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২২ পিএম, ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হামলারকারী ও শ্বেতাঙ্গ সন্ত্রাসী ব্রেন্টন টারান্টের মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছেন দেশটির উচ্চ আদালতের বিচারক ক্যামেরন ম্যানডার। বিশেষজ্ঞরা তার স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে জানতে পারবে হামলাকারী সন্ত্রাসী পাগল নাকি স্বাভাবিক।এটা নিশ্চিত করার পরেই ২৮ বছর বয়সী টারান্টের শুনানির জন্য আদালতে নেয়া হবে।খবর বিবিসির।

ভিডিও কলের মাধ্যমে স্থানীয় সময় শুক্রবার টারান্টকে কারাগার থেকে আদালতের বিচারে যুক্ত করা হওয়ার পর এই অস্ট্রেলীয় সন্ত্রাসীকে শুধু বিচারক ও আইনজীবীদের দেখতে দেয়া হয়। তবে আদালতের বিচারকার্যের শুনানি শোনার পর কোনো মন্তব্য করেনি টারান্ট।

এ সময় আদালতে শুনানিতে উপস্থিত ছিলেন ক্রাইস্টচার্চে হামলার শিকার পরিবারের সদস্যরা।

ব্রেন্টন টারান্টের বিরুদ্ধে ইতিমধ্যে ৫০ জনকে হত্যা ও ৩৯ জনকে হত্যাচেষ্টার অভিযোগ এনেছে পুলিশ।

উল্লেখ্য, গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর ও লিনউড মসজিদে হামলা চালিয়ে ৫০ জনকে হত্যা করে ব্রেন্টন। এছাড়া ব্রেন্টনের হামলায় আরো ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছে। এই ঘটনাকে গণহত্যা ও সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

-জেডসি