ক্রাইস্টচার্চ হামলায় নিহতদের দাফন শুরু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১১ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলার নিহতদের দাফন শুরু হয়েছে। বুধবার প্রথমেই দাফন করা হয় ৪৪ বছর বয়সী খালেদ মুস্তাফা এবং তার ১৬ বছর বয়সী ছেলে হামজাকে। সিরিয়ার এই দুই অভিবাসী গত বছর নিউজিল্যান্ডে এসেছিলেন শরণার্থী হিসেবে।
দাফন কার্যে আনুষ্ঠানিকতায় সহায়তা করতে এবং নিহতদের পরিবারকে সমর্থন জানাতে কাজ করছেন স্বেচ্ছাসেবীরা। ইসলামিক রীতি অনুযায়ী মৃত্যুর পর যত তাড়াতাড়ি সম্ভব মরদেহকে কবর দেয়া উচিত। কিন্তু নিহতদের পরিচয় যাচাই করার জন্য এই প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। নিহতদের পরিচয় সনাক্ত করতে দেরির কারণে স্বজনদের অনেকে ক্ষোভ প্রকাশ করেন।
বুধবার দাফনের সময় নিহতদের পরিবারের সদস্যদের যেন বিরক্ত না করা হয় সেজন্য ক্রাইস্টচার্চ কর্তৃপক্ষ গণমাধ্যমকে সতর্ক করেছে।
এদিকে নিউজিল্যান্ড পুলিশ নতুন করে ৬ জনের পরিচয় প্রকাশ করেছে। এনিয়ে সর্বমোট ২৭ জনের পরিচয় সনাক্ত করলো পুলিশ। তবে আজকের (বুধবার) মধ্যেই সনাক্ত করার কাজ শেষ করে লাশ স্বজনদের হাতে হস্তান্তরের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
অপরদিকে, মঙ্গলবার ব্রিটেনের নিউজিল্যান্ড হাইকমিশনের গিয়ে রাজ পরিবারের পক্ষ থেকে নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। পরে শ্রদ্ধা বইয়ে স্বাক্ষর করেন তারা।
উল্লেখ্য, গত শুক্রবার জুমআর নামাজের সময় ক্রাইস্টচার্চের দুটি মসজিদে এক সন্ত্রাসীর গুলিতে ৫০ জন নিহত হয়।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











