ক্রাইস্টচার্চে মসজিদে গুলিতে নিহত ২৭, তামিমরা নিরাপদে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪০ এএম, ১৫ মার্চ ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদ আল নূরতে জাম্বারে শুক্রবার জুমার নামাজের সময় বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন।ওই মসজিদে তামিম ইকবালসহ সফররত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কয়েকজন খেলোয়াড় জুমার নামাজ পড়তে গিয়েছিলেন। তবে তারা নিরাপদে রয়েছেন।
শুক্রবার স্থানীয় সময় দুপুর পৌণে ২টায় ক্রিস্টচার্চ শহরের হেজলে পার্ক ডিস্ট্রিকের ডিন অ্যাভিনিউতে অবস্থিত ওই মসজিদে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় পত্রিকার বরাত দিয়ে জানা যায় বাংলাদেশ দলের খেলোয়াড়রা যখন মসজিদে প্রবেশ করতে যাচ্ছিল তখন একজন মহিলা তাদের মসজিদের ভেতরে বন্দুকধারীদের অবস্থানের কথা জানায়। পরে বাংলাদেশের খেলোয়াড়রা একটি বাসের ভেতরে এসে মেঝেতে শুয়ে পড়ে।
এদিকে আগামীকাল ক্রাইস্টচার্চের হুগলিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্ট খেলতে নামার কথা ছিল বাংলাদেশের।
এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, সামরিক সেনাদের ছদ্মবেশে দুই ব্যক্তি শুক্রবার মসজিদে ঢুকে পড়ে। এরপর তারা নিজেদের হাতে থাকা স্বয়ংক্রিয় রাইফেল থেকে নামাজরত মুসল্লিদের লক্ষ্য করে এলাপাতাড়ি গুলি করতে শুরু করে।
এ ঘটনায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে বলে জানা গেছে। তবে কমপক্ষে কয়েক ডজন নিহত হওয়ার কথা জানিয়েছে স্থানীয় পত্রিকা ‘নিউজিল্যান্ড হ্যারাল্ড’
নিউজিল্যান্ডের পুলিশ কমিশনার মাইক বুশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই বন্দুক হামলার পর ক্রিস্টচার্চ মসজিদে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। তবে এখনও ঝুঁকি কাটেনি।
এই হামলার ঘটনার হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে জানিয়ে তিনি বলেন, ওই হামলার পর একজন ব্যক্তিকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। তবে তিনি বিশ্বাস করেন ওই হামলার সঙ্গে আরও কয়েকজন ব্যক্তি জড়িত রয়েছে।
হামলার পর নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে গোটা এলাকা। এলাকায় বাসিন্দার ঘরে থাকারও নির্দেশ দেয়া হয়েছে।
ওই দুই বন্দুকধারীর একজন নিউজিল্যান্ডের নাগরিক। অন্যজন অস্ট্রেলিয়ান। তবে তাদের কী পরিণতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।সূত্র: বিবিসি
-জেডসি
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি











