ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১১:৪৯:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন

ক্রাইস্টচার্চে হামলায় নিখোঁজ আরও সাত বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ১৬ মার্চ ২০১৯ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বন্দুকধারীর গুলির ঘটনায় এখনও বাংলাদেশের ৭ জনের খোঁজ মেলেনি। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন দুই বাংলাদেশি।

অকল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্রাইস্টচার্চে বন্দুক হামলার পর নিউজিল্যান্ডে বাংলাদেশি কমিউনিটির লোকজন প্রবাসী বাংলাদেশিদের খোঁজ নিতে থাকেন। এখন পর্যন্ত সাতজনকে ফোনে পাচ্ছেন না। তারা সেদিন মসজিদে ছিলেন। আমরা আশঙ্কা করছি হয়ত ওই সাতজন আর বেঁচে নেই।

এ ঘটনায় বাংলাদেশের মোট কয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এমন প্রশ্নে শফিকুর রহমান বলেন, আমরা এখনও আনুষ্ঠানিকভাবে জানি না, কতজন মারা গেছেন। লাশগুলো ঘটনাস্থলেই রয়েছে।আশা করি আজকের মধ্যে জানতে পারব। তিনি বলেন, শুক্রবার শুনেছিলাম নিহত ডা. সামাদের স্ত্রীও মারা গেছেন। তবে আসলে বিষয়টি সত্যি নয়। তিনি বেঁচে আছেন। তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন, ডা. সামাদ বেঁচে নেই। তবে বিষয়টি তাকে এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

তিনি জানান, এ ঘটনায় গুরুতর আহত দুজন বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে একজন নারীর বুকে গুলি ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। আরেকজনের পায়ে গুলি লেগেছে। তার পা কেটে ফেলতে হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীদের এলোপাতারি গুলিতে ৪৯ জন মারা যান। আহত হয়েছেন অন্তত ৪৮জন। এই সন্ত্রাসী হামলার সময় আল নূর মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। তারা মসজিদে ঢোকার কিছুক্ষণ আগে এক পথচারীর কাছ থেকে খবর পেয়ে ফিরে আসেন। ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ক্রিকেটাররা।এ ঘটনায় বাংলাদেশের তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

-জেডসি