ক্রিকেট মাঠেই ফ্রাঞ্চাইজির মালিককে বিয়ের প্রস্তাব!
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৫ এএম, ২১ জানুয়ারি ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। টুর্নামেন্টের ফ্রাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম মালিক কাব্য মারান ক্রিকেটের একজন অন্ধভক্ত। আইপিএল চলাকালে গ্যালারিতে সানরাইজার্সের হয়ে গলা ফাটাতে দেখা যায় ৩০ বছর বয়সী এই ব্যবসায়ীকে।
দক্ষিণ আফ্রিকায় এসএটোয়েন্টি লিগের চলমান প্রথম আসরে সানরাইজার্সের সিস্টার ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স ইস্টার্ন কেপ অংশ নিয়েছে। তাই কাব্য মারান এই মুহূর্তে রামধনুর দেশটিতে অবস্থান করছেন। সেখানেই ক্রিকেট মাঠে সানরাইজার্স ফ্রাঞ্চাইজিটির মালিককে বিয়ের প্রস্তাব দিয়েছেন এক ভক্ত।
গত ১৯ জানুয়ারি বোল্যান্ড পার্ক স্টেডিয়ামে পার্ল রয়্যাল বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপের ম্যাচে হাজির হয়েছিলেন সান নেটওয়ার্কের মালিক কালানিথি মারানের মেয়ে কাব্য। তবে কাব্যকে চমকে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার এক ভক্ত। ম্যাচ চলাকালেই কাব্যকে ওই ভক্ত সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বসেন।
ঘটনাটি ঘটে পার্ল রয়্যালের ইনিংসের অষ্টম ওভারে। মাঠের ক্যামেরা ওই ভক্তের দিকে প্যান করতেই দেখা যায় যে, ওই ভক্ত হাতে একটি প্ল্যাকার্ড ধরে বসে আছেন, সেখানে বড় অক্ষরে লেখা, 'কাব্য মারান, তুমি কি আমাকে বিয়ে করবে?' এই লেখার সঙ্গেই হৃদয়ের ইমোজি জুড়ে দেন তিনি। লিগের অফিসিয়াল টুইটারে সেই ভিডিও আপলোড করা হয়েছে।
প্রসঙ্গত, আইপিএলের ২০১৮ আসরে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ চলাকালে প্রথম ক্যামেরার চোখে পড়েন কাব্য। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ার আলোচনায় রয়েছেন তিনি। নিজের দলের প্রায় সব ম্যাচেই মাঠে থাকার চেষ্টা করেন কাব্য। ফলে আইপিএলে গায়ত্রী রেড্ডি, শিল্পা শেঠী, জুহি চাওলা ও প্রীতি জিনতার মতো সুন্দরী মালিকদের তালিকাতে থাকবেন কাব্য।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা











