ক্রিসমাসে ঘোরাঘুরিতে ওমিক্রন দ্রুত ছড়ানোর আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৯ এএম, ২০ ডিসেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
মহামারি করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছেই। এই ধরন শনাক্তের পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানিসহ ইউরোপ ও আমেরিকার দেশগুলোতে ফের সংক্রমণ বেড়েছে। যুক্তরাজ্যে প্রতিদিনই সংক্রমণের রেকর্ড হচ্ছে। যুক্তরাষ্ট্রেও সপ্তাহজুড়ে দৈনিক সংক্রমণ দেড় লাখ ছাড়িয়ে যাচ্ছে।
ঊর্ধ্বমুখী সংক্রমণের এমন পরিস্থিতিতে আসন্ন ক্রিসমাস উৎসবে ঘোরাঘুরিতে ‘ওমিক্রন’ ভ্যারিয়েন্টের সংক্রমণ অতি দ্রুত ছড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনকি পূর্ণ ডোজ টিকা নেওয়া ব্যক্তিরাও এই ধরনে সংক্রমিত হতে পারেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসি। খবর বিবিসির।
হোয়াইট হাউজের করোনা টাস্কফোর্সের অন্যতম সদস্য ফাউসি জোর দিয়ে বলেছেন, ‘ওমিক্রন দ্রুত ছড়ায় এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এটি এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। আসন্ন ক্রিসমাসে ভ্রমণ বাড়বে। ফলে ওমিক্রন ভ্যারিয়েন্টও দ্রুত ছড়িয়ে পড়তে পারে।’
স্থানীয় সময় রোববার (১৯ ডিসেম্বর) এনবিসি আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সংক্রামক রোগ বিশেষজ্ঞ ফাউসি এসব কথা বলেন।
অ্যান্থনি ফাউসি বলেন, ‘যুক্তরাষ্ট্রেও ওমিক্রনের দ্রুত বিস্তার ঘটছে, যা বিভিন্ন রাজ্যের স্বাস্থ্যসেবার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে। হাসপাতালগুলোর দিকে তাকালে দেখা যাবে, তাদের পর্যাপ্ত প্রস্তুতিও নেই। ফলে সংক্রমণ বাড়লে খুব চাপের মধ্যে পড়তে হবে তাদের।’
স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব মেনে চলার ওপর আবারও জোর দেন তিনি। একই সঙ্গে মার্কিনিদের সবার টিকাগ্রহণ নিশ্চিত এবং বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানান।
ডা. ফাউসি বলেন, ‘পূর্ণ ডোজ ও বুস্টার ডোজ নেওয়া এবং টিকার কোনো ডোজই না নেওয়াদের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। টিকা নেওয়াদের মধ্যে ঝুঁকির তীব্রতার পার্থক্য স্পষ্ট। যারা বুস্টার ডোজ নিয়েছেন, তারা অনেকটা সুরক্ষিত।’
এর আগে স্থানীয় সময় শুক্রবার (১৭ ডিসেম্বর) হোয়াইট হাউজে প্রেস ব্রিফিংয়ে ফাউসি বলেছিলেন, ‘টিকা না নেওয়া মানুষেরা উচ্চঝুঁকির মধ্যে রয়েছেন। তারা সংক্রমিত হলে হাসপাতালে ভর্তি বাধ্যতামূলক হয়ে পড়ছে। পূর্ণ ডোজ টিকাগ্রহণকারীরা বেশ সুরক্ষিত রয়েছেন। যারা বুস্টার ডোজ নিয়েছেন, ঝুঁকির ক্ষেত্রে তারা আরও ভালো অবস্থানে।’
যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেন্টশনের (সিডিসি) তথ্যমতে, বর্তমানে ৭৩ শতাংশ মার্কিনি পূর্ণ ডোজ টিকাগ্রহণ করেছেন। এর মধ্যে ৩০ শতাংশ আবার বুস্টার ডোজ নিয়েছেন।
সিডিসির সর্বশেষ তথ্যমতে, যুক্তরাষ্ট্রে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ৩ শতাংশের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে, যার অধিকাংশই নিউইয়র্কে।
মহামারি শুরুর পর যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৫ কোটি ১৭ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ লাখ ২৭ হাজারের বেশি মানুষ।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান









