ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১৫:১১:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

ক্রোয়েশিয়ায় গুলি করে নারী-শিশুসহ ৬ জনকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ২ আগস্ট ২০১৯ শুক্রবার

ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে এক বাসায় নারীও শিশুসহ ছয়জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এ বর্বর হত্যাকান্ডের ঘটনায় জড়িত অপরাধীকে গ্রেফতারে পুলিশ বৃহস্পতিবার জোরালো অভিযান শুরু করেছে। পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সন্দেহভাজন ব্যক্তি নিহতদের একজনের সাবেক স্বামী ছিল। সে তার স্ত্রীসহ তার পরিবারের চার সদস্যকে হত্যা করে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, নগরীর দক্ষিণের কজ্জারিকায় ওই বাসার ভিতর থেকে গুলির শব্দ শুনতে পেয়ে প্রতিবেশীরা জরুরি সংকেত বাজায়।

বিবৃতিতে আরো বলা হয়, স্থানীয় লোকজন বাসাটি বন্ধ করে দিয়েছে এবং হত্যাকারীকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

জাগরেব পুলিশ প্রধান মার্কো রসিকা সাংবাদিকদের জানান, নিহতদের মধ্যে দুই পুরুষ, তিন নারী ও এক শিশু রয়েছে।

তিনি আরো জানান, ওই একই বাসায় একেবারে অক্ষত অবস্থায় আরেক শিশুকে উদ্ধার করা হয়েছে।