ক্লাস-পরীক্ষা ছাড়া অষ্টম শ্রেণি পর্যন্ত সবাই পাশ: মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৬ এএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনাভাইরাসের কারণে অনেক দেশ লকডাউন। বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠানও। এমন অবস্থায় ভারতের পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি সরকার ঘোষণা দিয়েছে, চলতি বছরে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কোনো শিক্ষার্থীকে ক্লাস করতে হবে না। তাদের সবাইকে পাশ করিয়ে দেয়া হবে।
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ওই ক্লাসগুলির শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে নবম থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযুক্তিকে কাজে লাগিয়ে কীভাবে পড়াশোনা চালানো যায়, তা নিয়ে চিন্তাভাবনা করছে শিক্ষা দফতর। খবর আনন্দবাজারের।
রাজ্যের শিক্ষামন্ত্রীর ব্যাখ্যা, নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। কিন্তু করোনা মোকাবেলায় মার্চ মাস থেকেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে। কাজেই শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাপক ক্ষতি হচ্ছে। সেই পরিস্থিতিতে রাজ্য সরকার এই শিক্ষাবর্ষে কাউকে এক ক্লাসে রাখতে চায় না।
এদিন শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা দফতর সিদ্ধান্ত নিয়েছে, এবছর প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থীকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে। ফেলের ব্যবস্থা থাকবে না। নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্যে শিক্ষা দফতদর বিশেষ কর্মসূচি নেওয়ার চেষ্টা করছে। যাতে প্রযুক্তির মাধ্যমে পড়াশোনা অব্যাহত রাখা যায়। ইমেইল-ওয়েবসাইটের মাধ্যমে, এমনকি টেলিভিশনের মাধ্যমেও তা করা সম্ভব্য করা যায় কি না, তার চেষ্টা করছি। রাজ্য সরকারের অনুমোদনের পর, তা কার্যকর করা হবে।’
এর আগে বার্ষিক পরীক্ষা ছাড়াই সমস্ত শিক্ষার্থীদের পরের শ্রেণিতে উত্তীর্ণ করানোর সিদ্ধান্ত নেয় ভারতের কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











