ক্ষমা চাইলেন সাংবাদিককে গালি দেওয়া ছাত্রলীগ নেত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৩ পিএম, ১৬ মে ২০২২ সোমবার
ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সুস্মিতা বাড়ৈ। পুরোনো ছবি
বিবাহিত হয়েও ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি হয়েছেন সুস্মিতা বাড়ৈ। এ বিষয়ে জানতে চাইলে এক সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন তিনি। এ ঘটনার কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এবার ফেসবুক পোস্টে ক্ষমা চেয়েছেন সুস্মিতা বাড়ৈ।
এর আগে গত শুক্রবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।
বিবাহিত হয়েও সুস্মিতার পদ পাওয়া নিয়ে এক সাংবাদিক তার বক্তব্য জানতে চান। এ সময় নিজেকে অবিবাহিত বলে দাবি করেন সুস্মিতা। একপর্যায়ে ওই সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন তিনি। পরে সেই কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সাংবাদিককে গালি দেওয়ার বিষয়ে গতকাল রোববার দুঃখ প্রকাশ করে সুস্মিতা বাড়ৈ তার ফেসবুক ওয়ালে লেখেন, ‘যে কল রেকর্ডটা ফাঁস হয়েছে, তখন আমার কমিটির প্রেসারে (চাপে) মানসিক অবস্থা ভালো ছিল না। আমি মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। যার কারণে সাংবাদিক ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।’
এর আগের দিন শনিবার আরেক পোস্টের মাধ্যমে সুস্মিতা বাড়ৈ বলেন, ‘কাল (শুক্রবার) যখন ইডেন কলেজের কমিটি হয়। তারপর থেকেই কল আসা শুরু হয়। একের পর এক কল কেউ অভিনন্দন দিচ্ছেন কেউ বা খোচা দিচ্ছেন কেউ বা বাজে কথা বলছেন। একটা পর্যায়ে আমি বিরক্ত হয়ে ফোনে সাংবাদিক ভাইকে কথাগুলো বলেছি, যেটা সম্পূর্ণ আমার ইচ্ছার বিরুদ্ধে কথাগুলো বলেছি।’
২০১৮ সালের ১ জুলাই চিরঞ্জিৎ রায় নামে এক ব্যক্তিকে বিয়ে করেন সুস্মিতা। নোটারি পাবলিকের কার্যালয়ে তাদের দুজনের করা ‘হিন্দু বিবাহের হলফনামা’র একটি কপিও পাওয়া যায়।অথচ ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী বিবাহিত কেউ ছাত্রলীগের পদ পাওয়ার সুযোগ নেই।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ


