ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৬:০৮:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

ক্ষুদে গানরাজের মুকুট পুষ্পিতার, আজীবন সম্মাননা পেলেন রুনা লায়লা

আপডেট: ০৬:০২ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৫ শনিবার

XWMda2TcceWo স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : এবারের ‘ক্ষুদে গানরাজের’ খেতাব জিতে নিয়েছেন গাইবান্ধার মেয়ে পুষ্পিতা।। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে শুক্রবার সন্ধ্যায় জমকালো আয়োজনে টান টান উত্তেজনার মধ্য দিয়ে মন মাতানো পারফরম্যান্স, দর্শকদের এসএমএস ভোট আর বিচারকদের রায়ে চ্যাম্পিয়নের মুকুট জয় করে এই প্রতিযোগী। পুরস্কার হিসেবে ডায়মন্ড ওয়ার্ল্ডের ঝলমলে মুকুটের পাশাপাশি তার হাতে তুলে দেওয়া হয়েছে পুরস্কারের অর্থমূল্য নগদ পাঁচ লাখ টাকার চেক। সেই সঙ্গে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ১০ বছরের জন্য শিক্ষাবৃত্তি, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল-এর সৌজন্যে স্কুলজীবন পর্যন্ত ফ্রি চিকিৎসা সেবা সনদ।
চ্যাম্পিয়নের মাথায় মুকুট পরিয়ে দেন রুনা লায়লা। এছাড়া পুরস্কার তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম লি. ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, গ্লোব বিস্কুট এন্ড ডেইরি মিল্ক লি. এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছে রায়া শারমিলা ইসলাম রাফতি (বগুড়া)। পুরস্কার হিসেবে তাকে দেওয়া হয় তিন লাখ টাকা। দ্বিতীয় রানার আপ হয়েছে মাহফুজ আহমেদ মাহিন (ময়মনসিংহ)। তার হাতে তুলে দেওয়া হয়েছে নগদ ২ লাখ টাকা। তারাও পেয়েছে শিক্ষাবৃত্তি ও চিকিৎসা সেবার সুযোগ। তাদের হাতে পুরস্কার তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম লি.ও চ্যানেল আইয়ের পরিচালক আবদুর রশীদ মজুমদার, জহিুর উদ্দিন মাহমুদ মামুন ও মুকিত মজুমদার বাবু এবং প্রতিযোগিতার প্রধান দুই বিচারক ফেরদৌস আরা ও এসআই টুটুল। অনুষ্ঠানের প্রথমেই জনপ্রিয় সঙ্গীতশিল্পী লাকি আকন্দকের শ্রদ্ধা জানিয়ে জমকালো মঞ্চে সেরা সাত কণ্ঠ হাজির হয় ‘আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনে’ সেই হৃদয় মাতানো গান নিয়ে। দীর্ঘ সাতমাসের প্রতীক্ষা আর চূড়ান্ত পর্বে সাত প্রতিযোগীর তুমুল লড়াইয়ের পর শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় ‘ক্ষুদে গানরাজ’এর গালা রাউন্ড। সারাদেশ থেকে ৬৫ হাজার প্রতিযোগীর মধ্য দর্শকদের এসএমএস ভোট আর বিচারকদের নম্বরে সেরা ক্ষুদে গানরাজ’র মুকুটি নিজের করে নিয়েছেন সবার প্রিয় পুষ্পিতা। আর প্রথম রানারআপ রায়া শারমিলা ইসলাম রাফতি। দ্বিতীয় রানার আপ হয়েছে মাহফুজ আহমেদ মাহিম। JKOwBgRLTZug সঙ্গীত জীবনে ৫০ বছর পার করায় এই গুণী শিল্পীকে আজীবন সম্মাননা জানানো হয় মহাৎসবে। উপমহাদেশের সঙ্গীত জগতের কিংবিদন্তি রুনা লায়লাকে ক্রেস্ট ও উত্তরীয় দিয়ে সম্মাননা জানান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং চ্যানেল আই পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। সম্মাননা হাতে নিয়ে রুনা লায়লা বলেন, গানে বয়স ৫০ হয়েছে। কিন্তু আমার বয়স ৩০। সকলের দোয়া থাকলে ৩০-ই থাকতে চাই। আপনাদের আনন্দ দেবার জন্য আমরা গান, নাচ, অভিনয় করি। দেশের বিশিষ্টজনদের উদ্দেশ্যে রুনা লায়লা বলেন, আসুন শিল্পীদের পাশে দাঁড়ান, সহযোগিতার হাত বাড়িয়ে দিন তাঁদের উন্নয়নের জন্য। রুনা লায়লার গাওয়া তিনটি গানের মিশ্রনে তাঁর সম্মানে অনুষ্ঠানে বিশেষ নৃত্য পরিবেশন করেন অপি করিম। গান তিনটি হলো- পরদেশি মেঘ রে..., বাড়ির মানুষ কয় আমায়... ও পায়েরই নূপুর আমার জাদু জানে রে...। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সিজিল মির্জা ও জেবা আনিকা। পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন ইজাজ খান স্বপন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই।

এই বিভাগের জনপ্রিয়