খালি পেটে এক কোয়া রসুন খাওয়ার উপকারিতা জানুন
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৬ এএম, ২ ডিসেম্বর ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
শীতের ঠান্ডা আবহাওয়ায় রসুন খাওয়ার অভ্যাস করেন অনেকে। রসুনের ঔষুধি গুণের কারণে কেউ কেউ ভাতের সাথে এক কোয়া রসুন খাওয়ার অভ্যাস করেন। অনেকে আবার এক কোয়া রসুন খালি পেটে খাওয়ারও অভ্যাস করেন। বিশেষজ্ঞরা বলছেন, খালি পেটে রসুন খাওয়ার রয়েছে অসংখ্য উপকারিতা।
পুষ্টিবিদরা বলছেন, রসুনে থিয়ামিন (ভিটামিন বি১), রিবোফ্লাবিন (ভিটামিন বি২), নায়াসিন (ভিটামিন বি৩), প্যান্টোথেনিক অ্যাসিড (ভিটামিন বি৫), ভিটামিন বি৬, ফোলেট (ভিটামিন বি৯), এলিসিন ও সেলেনিয়াম আছে।
এছাড়া রসুনে রয়েছে অ্যান্টি-ফাঙ্গাল, অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, ফসফরাস, ক্যালসিয়াম, ফাইবার, কার্বোহাইড্রেট, পটাসিয়াম, জিঙ্ক, কপার, থায়ামিন এবং রাইবোফ্লাভিনের মতো পুষ্টি উপাদান। এ কারণে রসুনকে সুপার ফুড হিসেবে গণ্য করা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, রসুনের অনেক গুণ। শরীরের নানা জটিলতা কাটাতে রসুন দারুণ কাজ করে। এ রসুন চোখ ভালো রাখা থেকে শুরু করে রক্তচাপ নিয়ন্ত্রণেও কার্যকরী।
খ্রিস্টপূর্ব ১৫০০ শতকে চীন ও ভারতে রক্ত পাতলা রাখার জন্য রসুন ব্যবহার হতো। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক হিপোক্রেটিস রসুনকে ব্যবহার করেছিলেন সারভাইকাল ক্যানসারের চিকিৎসায়।
গবেষণা বলছে, নিয়মিত রসুন খেলে হার্ট অনেক বেশি সুস্থ থাকে। নানা হৃদরোগ জটিলতা প্রতিরোধেও ভূমিকা রাখে। ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের প্রতিবেদন থেকে জানা যায়, খালি পেটে অথবা নিয়মিত রসুন খাওয়ার অভ্যাসে রয়েছে অসংখ্য উপকারিতা। যেমন:
১. শরীরের জন্য খারাপ কোলেস্টেরল প্রায় ১০–১৫ শতাংশ কমে যায়। রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করে।
২. বিপাকীয় ক্রিয়া ও পরিবেশ দূষণের ফলে যে ফ্রি র্যাডিক্যালস তৈরি হয়, রসুনের অ্যান্টি-অক্সিডেন্ট সেই ক্ষতি খুব ভালোভাবে ঠেকাতে পারে।
৩. অ্যান্টি-অক্সিডেন্টের মাত্রাও বেশি থাকে রসুনে। তাই নিয়মিত রসুন খাওয়ার অভ্যাস থাকলে অ্যালঝাইমার ও ডিমেনসিয়ার প্রকোপ কমে।
৪. সংক্রমণজনিত অসুখ-বিসুখ কম হয়। লিভার এবং মূত্রাশয়ের কার্যকারিতা বৃদ্ধি পায়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজ করে।
৫. ইস্ট্রোজেন লেভেল বাড়িয়ে মেয়েদের হাড়ের স্বাস্থ্য ভালো রাখে।
৬. শরীরের জন্য ক্ষতিকর লেড টক্সিসিটি কমায়। শরীরের এলার্জির সমস্যা দূর করে। শরীরকে ডিটক্স করতে কাজ করে।
৭। মানসিক চাপ ও নার্ভাস সিস্টেমকে নিয়ন্ত্রণ করতে কাজ করে রসুন। পরিবর্তিত আবহাওয়ায় ঠান্ডা, কাশি, জ্বর হলে তা সমাধানেও কাজে আসে রসুন।
৮। স্থায়ী ব্রণ সমস্যার সমাধান পেতে নিয়মিত রসুন খেতে পারেন।
৯। শারীরিক যে কোনো দুবর্লতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকরী রসুন।
১০। রসুন হজম শক্তি ও ক্ষুধা বাড়ায়। পাকস্থলীর সুস্বাস্থ্য নিশ্চিত করে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা সমাধান করতে পারে।
রসুনের ঝাঁঝালো গন্ধের উপাদান অ্যালিসিন। শরীরে বেশি ঢুকলে বিষক্রিয়া এবং সঠিক পরিমাপে থাকলে ওষুধের মতো কাজ করে। তাই নিয়মিত সবোর্চ্চ ৪ কোয়ার বেশি রসুন খেতে যাবেন না।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







