খালে ভেসে যাওয়া বৃদ্ধাকে বাঁচাল শিশু মারিয়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪২ এএম, ১৮ জুন ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগ্রহিত।
পিরোজপুরে ভারানি খালে ভেসে যাওয়া এক অসহায় বৃদ্ধাকে (৭৫) উদ্ধার করে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে মারিয়া নামের ১২ বছর বয়সী এক চতুর্থ শ্রেণির ছাত্রী। একই সঙ্গে ওই বৃদ্ধার পরিচয় শনাক্ত করে তাকে পরিবারের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পিরোজপুর জেলা ছাত্রদল ও পুলিশ।
গতকাল বুধবার (১৭ জুন) বিকেলে পিরোজপুর পৌরসভার শেখপাড়া (বসন্তপুল) এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া বৃদ্ধার নাম বিমলা শিকদার (৭৫)। তিনি পিরোজপুর শহরের পালপাড়া এলাকার মৃত রতন শিকদারের মা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে পিরোজপুর শহরের শেখপাড়া বসন্তপুল এলাকার ভারানি খালে প্রায় ৭৫ বছর বয়সী ওই বৃদ্ধাকে ভেসে আসতে দেখে স্থানীয় শিশু মারিয়া। সে তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসিকতার পরিচয় দিয়ে বৃদ্ধাকে নদী থেকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যায়। মারিয়া ও তার পরিবার বৃদ্ধার ভেজা কাপড় পরিবর্তন করিয়ে খাবারের ব্যবস্থা করেন। তবে বৃদ্ধা নিজের বাড়ির ঠিকানা বা পরিবারের বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে না পারায় মারিয়া ও তার পরিবার দুশ্চিন্তায় পড়েন।
পরবর্তীতে বিষয়টি স্থানীয় গণমাধ্যম ‘স্বাধীন ২৪’ এবং ‘পিরোজপুর নিউজ’র সরাসরি (লাইভ) সম্প্রচারের মাধ্যমে ছড়িয়ে পড়লে পিরোজপুর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা বৃদ্ধার পরিচয় অনুসন্ধানে নামার পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পুলিশকে বিষয়টি অবহিত করেন।
ছাত্রদল, পুলিশ ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় দ্রুতই বৃদ্ধার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। এরপর তাকে হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়। চিকিৎসা শেষে পরিবারের সদস্যদের কাছে বিমলা শিকদারকে হস্তান্তর করা হয়েছে।
পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার বলেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি দেখতে পেয়ে সেখানে উপস্থিত হই এবং অসহায় বৃদ্ধার শারীরিক অবস্থা জানার চেষ্টা করি। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয় এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পিরোজপুর জেলা ছাত্রদল সবসময় এ ধরনের মানবিক কাজে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা বজায় থাকবে।
পিরোজপুর সদর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আসিফ শেখ বলেন, ছাত্রদলের কয়েকজনের ফোন পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। সবার সম্মিলিত সহযোগিতায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন











