ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ১৩:২৮:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল

খালেদা, ইউনূসকে আমন্ত্রণ জানাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৭ পিএম, ১২ জুন ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ড. মুহাম্মদ ইউনূস ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সে অনুযায়ী আগামী বৃহস্পতিবার থেকে আমন্ত্রণপত্র বিতরণ শুরু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার পদ্মা সেতুর সার্ভিস এরিয়া ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, ড. ইউনূস, বেগম খালেদা জিয়াসহ সবাইকে আমন্ত্রণ জানাতে হবে। আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি। এরই মধ্যে আমন্ত্রণপত্র ছাপার কাজ শেষ হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু আমাদের সামর্থ্য ও সক্ষমতার সেতু। এটি এখন স্বপ্ন নয়, দৃশ্যমান বাস্তবতা। একদিকে এটা সম্মান ও মর্যাদার প্রতীক।

এ সময় ২৫ জুন উদ্বোধনের পর ২৬ জুন সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে যানবাহন চলবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।