খালেদা জিয়াকে বিদেশে নেয়ার আবেদন পর্যালোচনা করে দেখা হচ্ছে
বিবিসি বাংলা অনলাইন | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৮ এএম, ২৯ ডিসেম্বর ২০২১ বুধবার
পুরোনো ছবি।
বাংলাদেশে বিরোধী দল বিএনপির অসুস্থ চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আবেদন এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যালোচনা করে দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
এরপর সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতামতের জন্য পাঠানো হবে। ঢাকায় সচিবালয়ে মঙ্গলবার এসব কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার অনুমতি চেয়ে তার পরিবার নভেম্বরের মাঝামাঝি সরকারের কাছে চিঠি দিয়েছিল। সে চিঠির বিষয়ে আইনগত মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল।
বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে অসুস্থ ৭৬-বছর বয়সী খালেদা জিয়া এখন হাসপাতালে চিকিৎসাধীন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘খালেদা জিয়ার আবেদনে আইনমন্ত্রী মতামত দিয়েছেন। আমরা এটা স্টাডি করে দেখছি, অধিকতর পরামর্শ প্রয়োজন হলে আমরা সেটাও নেবো।’
‘এটা নিয়ে আরো কথা বলতে হবে। আইনমন্ত্রী যেভাবে লিখেছেন, তাতে আইনগতভাবে বিদেশে নেয়ার কোন সুযোগ নেই’ বলেছেন তিনি।
এপ্রিলে খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।সেসময় ৫৪দিন হাসপাতালে ভর্তি থাকার পর ১৯ জুন বাসায় ফিরেছিলেন।বছরের শেষদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে তৃতীয়বারের মত হাসপাতালে ভর্তি করা হয়।
পরীক্ষা-নিরীক্ষা শেষে তার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান জানিয়েছেন, খালেদা জিয়া লিভার সিরোসিসে ভুগছেন। খালেদা জিয়া আর্থরাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি এবং ফুসফুসের সমস্যাসহ নানা জটিলতা ভুগছেন দীর্ঘদিন ধরে।
এখন উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকায় এবং জ্বরের কারণে তাকে হাসপাতালে সিসিইিউতে রাখা হয়েছে বলে জানা গেছে।
তার দল বিএনপি শুরু থেকে তাকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার অনুমতি দিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়ে আসছে।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। সেই দিনই তাকে কারাগারে পাঠানো হয়। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলাতেও তাকে কারাদণ্ড দেয়া হয়েছে।
সরকার প্রধানের নির্বাহী আদেশে ২০২০ সালের ২৫ মার্চ প্রথম দফায় দণ্ড স্থগিত করা হলে কারাগার থেকে তিনি সাময়িক মুক্তি পান। এরপর কয়েক দফায় খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ


