খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণ না করতে লিগ্যাল নোটিশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৯ পিএম, ২১ আগস্ট ২০২৪ বুধবার
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
সম্প্রতি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন পরিচালক এম কে জামান। সিনেমাটির নাম দিতে চেয়েছিলেন ‘মাদার অব ডেমোক্রেসি’। এরপরই বিএনপি জানায়, বেগম খালেদা জিয়াকে নিয়ে কোনো সিনেমা বা ডকুমেন্টারি নির্মাণ করা যাবে না। ফলে ‘মাদার অব ডেমোক্রেসি’ সিনেমাটি বন্ধে দেওয়া হলো আইনি নোটিশ।
আজ বুধবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে মাদার অব ডেমোক্রেসি সিনেমা বন্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
ব্যারিস্টার কায়সার কামাল জানান, জিয়া পরিবারের কেউ এটা জানেন না, কাউকে না জানিয়ে এমন মুভি করা উচিত নয়। তাই এটা বন্ধ না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এদিকে মঙ্গলবার ফেসবুক পোস্টের মাধ্যমে বিএনপি জানায়, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কোনো সিনেমা বা ডকুমেন্টারি বানানোর কোনো প্রকার অনুমতি জিয়া পরিবারের কোনো সদস্য কিংবা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়নি।
এদিকে এম কে জামান জানিয়েছিলেন, সিনেমা নির্মাণের আগে বেগম জিয়ার অনুমতি নিয়েছেন তিনি। তার কথায়, অনেক দিন ধরে আমরা চলচ্চিত্রটি নিয়ে কাজ করছিলাম। নানা তথ্য সংগ্রহ করেছি। ম্যাডামের (খালেদা জিয়া) জীবনবৃত্তান্তও বিস্তারিত জেনেছি। চলচ্চিত্রটি নির্মাণের আগে আমরা তার অনুমতিও নিয়েছি। বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এ চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে।
কারা কারা অভিনয় করবেন- সে বিষয়ে এম কে জামান কিছু বলতে চাননি। আরো কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানিয়ে তিনি বলেন, নিশ্চয়ই কাস্টিংয়ে চমক থাকবে। এত বড় একটা চলচ্চিত্র তো যাকে-তাকে নিয়ে করবো না।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



