ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ১৭:৫০:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

খালেদা জিয়াকে বাসায় থাকার ব্যবস্থা করে দিয়েছি, এটাই তো বেশি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৫ পিএম, ১৭ নভেম্বর ২০২১ বুধবার

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : ভিডিও থেকে সংগৃহীত

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : ভিডিও থেকে সংগৃহীত

বিএনপির চেয়াপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদনের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তাঁকে (খালেদা জিয়া) কারাগার থেকে বের করে বাসায় থাকার ব্যবস্থা করে দিয়েছি, চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি, এটাই তো বেশি। এর বাইরে আর কী চাওয়ার আছে তাদের।’

আজ বুধবার এক সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিষয়ে জানতে চাইলে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী যুক্তরাজ্য ও ফ্রান্সে তাঁর সদ্য সমাপ্ত সফর নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তাঁর সফরকালে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক, আন্তর্জাতিক সম্মেলনে দেওয়া বক্তব্যের বিষয়বস্তু এবং এ সফরের অর্জিত সাফল্য তুলে ধরেন। লিখিত বক্তব্যের পর প্রধানমন্ত্রী সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সংবাদ সম্মেলেনে প্রশ্নোত্তর পর্বে একজন সাংবাদিক আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ ও অংশগ্রহণমূলক করতে বিএনপিসহ বিরোধী দলগুলোর সঙ্গে সরকার আলোচনা করবে কি না এবং অসুস্থ খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি দেবে কি না, প্রধানমন্ত্রীর কাছে জানতে চান?
সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী ওই সাংবাদিকে পাল্টা প্রশ্ন করে বলেন, ‘আমার কাছে চান কীভাবে বলেন তো? খালেদা জিয়াকে কারগার থেকে বের করে বাসায় থাকতে দিয়েছি, চিকিৎসার সুযোগ দিয়েছি, এটাই কি বেশি না?’

একই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী ওই সাংবাদিকে পাল্টা প্রশ্ন করে আরও বলেন, ‘আপনাকে কেউ যদি হত্যা করার চেষ্টা করতো, আপনি কি তাঁকে গলায় ফুলের মালা দিয়ে নিয়ে আসতেন? বলেন আমাকে? বা আপনার পরিবারের কাউকে যদি হত্যা করিয়ে আবার বিচার না করে পুরস্কৃত করতো, হত্যাকারীদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিতো, তাদের জন্য আপনি কী করতেন?’