ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ৩:২৬:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

খালেদা জিয়াকে সন্ধ্যায় হাসপাতালে নেয়া হবে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৪ পিএম, ১৩ মার্চ ২০২৪ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হবে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানের বাস ভবন ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল নেয়া হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুউদ্দিন দিদার।
তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেয়া হবে।