খালেদা জিয়ার জ্বর নেই, শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৮ পিএম, ২০ এপ্রিল ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গত ২৪ ঘণ্টা জ্বর ছিল না বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ডা: এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, এখন পর্যন্ত তিনি ভালো আছেন। তার শরীরে জ্বর নেই। স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাসও নিতে পারছেন।
সোমবার রাত পৌনে ১২টায় গুলশানে বেগম জিয়ার বাসভবন থেকে বেরিয়ে তিনি একথা জানান।
ডা: জাহিদ বলেন, গতকাল আমাদের এই মেডিকেল টিমের একজন, সিদ্দিক বলেছিলেন যে আগামী ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকে ম্যাডামের ১২তম দিন শুরু হয়েছে। কাজেই এই যে ১২, ১৩ ও ১৪তম দিন এই টাইমটা হচ্ছে গুরুত্বপূর্ণ। করোনার জন্য সেকেন্ড সপ্তাহের লাস্ট ফেজে আমরা আছি।
জাহিদ বলেন, আলহামদুলিল্লাহ আপনাদের সকলের অবগতির জন্য দেশবাসীকে জানাতে চাই গতকাল ভোর ছয়টা থেকে আজকে রাত পৌনে ১২টা পর্যন্ত সময়ের মধ্যে উনার (বেগম খালেদা জিয়া) কোনো ধরনের জ্বর আসেনি। এটা একটা ভালো দিক। এবং এটাকে আমরা একটি ইতিবাচক দিক হিসেবে গণনা করছি। তার সেশন আলহামদুলিল্লাহ ভালো আছে। বিপি ডাক্তারি ভাষায় অত্যন্ত গ্রহণযোগ্য। উনার অন্যান্য উপসর্গ সেটিও বৃদ্ধি পায়নি অথবা নতুনভাবে হয় নাই। কাজেই এই অবস্থায় আপনারা বা আমরা সবাই বলতে পারি ম্যাডামের চিকিৎসা যেভাবে চলছে তাতে তিনি স্থিতিশীল পর্যায়ে আছেন।
এ সময় এই চিকিৎসক আশা ব্যক্ত করে বলেন, এভাবে যদি আগামী দুই দিন যায় ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি করোনা থেকে হয়তো ভালো একটা পর্যায়ে উনি যেতে পারবেন। এবং সে জন্য দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে আমরা দোয়া চাই।
জাহিদ হোসেন বলেন, করোনা আক্রান্ত আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুটিন চেকআপের জন্য আমি এবং মামুন আমরা দুজনে এসেছিলাম। যদিও সারাদিন আমাদের ভিজিলেন্স অর্থাৎ মনিটরিং টিম উনার স্যাচুরেশন দেখা, পালস দেখা, ব্লাড প্রেসার দেখেন। সারাদিনই কয়েক ঘণ্টা পরপর এগুলো পর্যবেক্ষণ করা হয়। এরপরও ফিজিক্যালি যে রুটিন পরীক্ষা তার জন্য আমরা আসছিলাম।
এ সময় বেগম খালেদা জিয়ার আরেক চিকিৎসক ডা: মোহাম্মদ আল মামুন ও চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।
-জেডসি
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ


