খালেদা জিয়ার ব্যাংক হিসাব তলব
নিজস্ব প্রতিবেদকপ্রকাশিত : ০৯:০৯ পিএম, ১১ আগস্ট ২০১৭ শুক্রবার
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে রাজস্ব বোর্ড (এনবিআর)। গত মঙ্গলবার কর অঞ্চল-৮ এর সংশ্লিষ্ট কর সার্কেল থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে ২০১০ সালের আগস্ট থেকে ব্যাংকে খালেদা জিয়ার নামে রক্ষিত হিসাব এবং লেনদেনের তথ্য জানতে চাওয়া হয়েছে। এসব তথ্য সংগ্রহের জন্য দায়িত্বপ্রাপ্ত কর কর্মকর্তাকে অনুমতি দিয়ে সাত দিনের মধ্যে তা জানাতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ব্যাংক লেনদেন কিংবা কর অফিসের অগোচরে কোন ব্যাংক হিসাব খোলার মাধ্যমে আয়কর ফাঁকি দেওয়া হয়েছে কিনা- তা যাচাই করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অবশ্য ২০০৭ সাল থেকে এনবিআরের নির্দেশে সাবেক এই প্রধানমন্ত্রীর ব্যাংক হিসাব জব্দ রয়েছে। জব্দকৃত ওইসব ব্যাংক হিসাব থেকে প্রতি মাসে তিনি ৫০ হাজার টাকা করে তোলার অনুমতি পান।
খালেদা জিয়ার আইনজীবী আহমেদ আজম খান বলেন, খালেদা জিয়া প্রতি বছরই নিয়ম মেনে আয়কর রিটার্ন দাখিল করেন। এনবিআর হয়তো মনে করতে পারে খালেদা জিয়া গোপনে কোন অর্থ উত্তোলন করেছেন কিনা। কিন্তু তাঁর কোন অনিয়ম নেই। তাঁকে রাজনৈতিক ও মানসিকভাবে হয়রানির উদ্দেশ্যেই ব্যাংক হিসাব তলব করা হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এনবিআর করদাতাদের কর সংক্রান্ত তথ্যের জন্য নিয়মিত চিঠি দিয়ে থাকে। তারই অংশ হিসেবে এ চিঠি ইস্যু করা হয়েছে।
প্রসঙ্গত, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে খালেদা জিয়ার ব্যাংক হিসাব জব্দ করা হয়। এর পর বিভিন্ন সময়ে ওই হিসাব অবমুক্ত করতে দলটির পক্ষ থেকে দাবি জানানো হয়।
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর











