খালেদা জিয়ার শারীরিক অবস্থা কখনো ভালো, কখনো খারাপ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩০ পিএম, ২৮ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল নয় বলে মন করছেন তার চিকিৎসকরা। তারা বলছেন, সাবেক এ প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা কখনো ভালো, আবার কখনো খারাপ। শারীরিক অসুস্থতার পাশাপাশি দিনদিন তার স্বাস্থ্যহানি ঘটার বিষয়টি নতুন করে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সবমিলিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশান্বিত হওয়ার মতো উন্নতি হয়নি। তাই তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা যাচ্ছে না।
খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বলেন, ম্যাডাম এখনো অসুস্থ। যেকোনো সময় ম্যাডামের যেকোনো কিছু হতে পারে। যেকোনো সময় তার শারীরিক অবস্থা খারাপ হতে পারে। তিনি সিসিইউতে আছেন।
তিনি বলেন, ম্যাডামের চিকিৎসায় বিদেশ থেকে কোনো ওষুধ বা যন্ত্র আনা হয়নি। কোনো হাসপাতালে রোগী চিকিৎসাধীন থাকলে বিদেশ থেকে কিছু আনা কি সম্ভব? আপনি চাইলে বিদেশ থেকে কিছু এনে হাসপাতালের একটা ডিপার্টমেন্টে স্থাপন করতে পারবেন? এখন কেউ যদি কিছু লিখে দেন তখন আমাদের আসলে কিছু করার নেই।
খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বলেন, ম্যাডামের কোনো উন্নতি নেই, আগের মতোই আছেন। চরম ঝুঁকির মধ্যে আছেন তিনি। যার কারণে সিসিইউ থেকে কেবিনে নেওয়া যাচ্ছে না। তার অবস্থা ক্রিটিক্যাল বলেই তাকে নানা রকম সাপোর্ট দিয়ে সিসিইউতে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, ম্যাডাম কিছুই খেতে পারছেন না। খেলেই বমি করে দিচ্ছেন। শুধু স্যুপ খাচ্ছেন এবং স্যালাইন চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন ভাইস চেয়ারম্যান বলেন, ম্যাডামের অবস্থা কখনো ভালো, আবার কখনো খারাপ। চিকিৎসকরা বলছেন এ অবস্থা তার জন্য বিপজ্জনক। কারণ যেকোনো সময় তার অবস্থা খারাপ হতে পারে। তখন এখনকার এ চিকিৎসা কোনো কাজে আসবে না।
তিনি আরও বলেন, বর্তমানে ম্যাডাম যে অবস্থায় আছেন এ অবস্থায় তাকে বিদেশে চিকিৎসা দেওয়া হলে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা আছে। কিন্তু কোনো কারণে তার অবস্থা যদি আরও খারাপ হয়ে যায়, তাহলে তখন তাকে বিদেশে নিয়ে গেলেও লাভ হবে না।
গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। তিনি লিভার সিরোসিসসহ অন্যান্য জটিলতায় ভুগছেন। দেশে তার চিকিৎসা সম্ভব নয়। অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা




