খালেদা জিয়ার শারীরিক অবস্থা বাসায় নেওয়ার মতো হয়নি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৫ পিএম, ১৯ জুন ২০২২ রবিবার
ফাইল ছবি
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও বাসায় ফেরার মতো অবস্থা তৈরি হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, খালেদা জিয়ার হার্টে রিং পরানোর পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এর মধ্যে তার ওষুধেও কিছুটা পরিবর্তন করা হয়েছে। কিন্তু তার পুরাতন রোগগুলো এখনও উঠা-নামার মধ্যে আছে। সেগুলো একটা স্থিতিশীল অবস্থায় না আসা পর্যন্ত তার বাসায় ফেরা অনিশ্চিত।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ম্যাডাম এখনও কেবিনে আছেন। উনাকে কেবিনেই পর্যবেক্ষণে রাখা হয়েছে। শারীরিক অবস্থা আগের মতোই আছে।
তিনি আরও বলেন, হার্টের সমস্যা নিয়ে ম্যাডাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে উনার হার্টে ব্লক ধরা পড়ায় রিং পরানো হয়। বর্তমানে হার্টের অবস্থা কিছুটা ভালো হলেও পুরানো রোগগুলো উঠা-নামার মধ্যে আছে। ম্যাডামের শারীরিক অবস্থা উন্নতি বাসায় ফেরার মতো এখনও হয়নি।
শনিবার (১৯ জুন) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ম্যাডাম এখনও কেবিনে পর্যবেক্ষণে আছেন। মেডিকেল বোর্ডের অধীনে উনি চিকিৎসাধীন আছেন।
তিনি আরও বলেন, মেডিকেল বোর্ডের চিকিৎসকরা নিয়মিত বৈঠক করে ম্যাডামের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। দুই দিন আগের ওষুধেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এখন সেই অনুযায়ী চলছে।
বিএনপি সূত্রে জানা গেছে, গত বছরের অক্টোবর মাসে খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে দেখতে লন্ডন থেকে ঢাকায় এসেছিলেন প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি। তখন এক মাসের বেশি সময় দেশে থেকে নিয়মিত শাশুড়িকে দেখতে হাসপাতালে যাতায়াত করেন। কিন্তু এবার গত এক সপ্তাহ ধরে খালেদা জিয়া হাসপাতালে থাকলেও তাকে দেখতে লন্ডন থেকে নিজ পরিবারের কেউ দেশে আসেনি। তবে ছেলে তারেক রহমান, তার স্ত্রী জোবায়েদা রহমান এবং ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমান নিয়মিত চিকিৎসকদের মাধ্যমে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন।
গত ১০ জুন (শুক্রবার) গভীর রাতে হৃদরোগের সমস্যা নিয়ে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন ৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পরে এনজিওগ্রাম করে তার হৃদযন্ত্রে একটি রিং পরানো হয়। যদিও তার হৃৎপিণ্ডে আরও দুটি ব্লক ধরা পড়ার কথাও জানিয়েছিলেন চিকিৎসকরা।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ


