খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৬ পিএম, ২৫ আগস্ট ২০২৫ সোমবার
খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় তিনি এ সাক্ষাৎ করেন। এ সময় তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
সন্ধ্যায় ‘ফিরোজা’য় পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। ইসহাক দারের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দারও এ সময় উপস্থিত ছিলেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রায় ৪৫ মিনিট ফিরোজায় অবস্থান করেন ইসহাক দার। পরে এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ অবস্থায় বাসায় আছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন ও কুশল বিনিময় করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারসহ ছয় সদস্যের প্রতিনিধিদল। তারা পাকিস্তানের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ও দেশের জনগণের পক্ষ থেকে তাকে (খালেদা জিয়া) শুভেচ্ছা জানিয়েছেন। তার শারীরিক অবস্থা নিয়ে তারা আমার (চেয়ারপারসনের চিকিৎসক) সঙ্গে কথা বলেছেন।
জাহিদ হোসেন আরও বলেন, দেশের রাজনীতি নিয়ে তেমন কোনো কথা হয়নি। কেমন আছেন বা কেমন চলছে এসব কথাই হয়েছে। কিন্তু শারীরিক অবস্থা নিয়েই তারা কুশল বিনিময় করেছেন। একজন আরেকজনের খোঁজ নিয়েছেন। সুস্থতা কামনা করেছেন।
তিনি আরও বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। পাকিস্তানের প্রতিনিধিদলের সঙ্গে কথা বলার ফাঁকে ফাঁকে তিনি সে দেশের বন্যা প্রসঙ্গেও জানতে চেয়েছেন। সার্কের ব্যাপারে তারাও যেমন বলেছেন, খালেদা জিয়াও স্মৃতিচারণ করেছেন।
এক প্রশ্নের উত্তরে বিএনপির স্থায়ীর কমিটির এই সদস্য বলেন, দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে, ভবিষ্যতে যাতে দুদেশের মানুষের সঙ্গে সম্পর্ক আরও স্বাভাবিক করা যায়, একই আন্তর্জাতিক অঙ্গনে যাতে সবাই মিলিতভাবে কাজ করতে পারে-সে ব্যাপারে কথা হয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেছেন, বাংলাদেশ নির্বাচনের দিকে যাচ্ছে।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না




