ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ১৩:৩১:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩ রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

খালেদার জামিন আবেদনের শুনানি ২১ জুন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:০০ পিএম, ১৯ জুন ২০১৮ মঙ্গলবার

খালেদা জিয়ার বিরুদ্ধে পতাকা অবমাননা ও ভুয়া জন্মদিন পালনের অভিযোগে মামলায় জামিন শুনানির জন্য আগামী ২১ জুন দিন ধার্য করেছে আদালত।

বৃহস্পতিবার পতাকা অবমাননা মামলায় ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব জামিন শুনানির পরবর্তী ওই দিন ধার্য করেন।

এ ছাড়া জন্মদিন পালনের অপর মামলায়ও জামিন শুনানির জন্য আগামী ২১ জুন দিন ধার্য করেন ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম।

খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার আবেদনের শুনানি করেন। তিনি বলেন, আদালতে আবেদন দাখিল করে বলেছি হাইকোর্ট দ্রুত শুনানি করে জামিন আবেদন নিষ্পত্তি করতে বলেছেন। এই দুই মামলা জামিনযোগ্য ধারায়। দ্রুত শুনানি করে জামিন দিন। শুনানি শেষে আদালত উভয় মামলায় ২১ জুন তারিখ দেয়।