খাশোগি হত্যা: মার্কিন এমপিদের সহায়তা চান খাদিজা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২০ পিএম, ২২ মে ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
সৌদি আরবের রাজতন্ত্রবিরোধী সাংবাদিক জামাল খাশোগি হত্যার বিচারে মার্কিন কংগ্রেস সহায়তা করবে বলে আশা করছেন তার বাগদত্তা খাদিজা সেনগিজ।
ওয়াশিংটন পোস্টের ওই কলাম লেখকের বাগদত্তা আরও বলেন, কংগ্রেসের একটি সংসদীয় উপকমিটির সঙ্গে বৈঠকের পর জানতে পারি, এ হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্র যে নীতিগ্রহণ করেছে- তার সঙ্গে অনেক এমপিই একমত না। খবর আনাদোলুর।
তারা ওই নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চান। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই বৈঠকে তিনি খাশোগি হত্যাকাণ্ডের নতুন করে আন্তর্জাতিক তদন্ত দাবি করেন মার্কিন এমপিদের কাছে।
তিনি এ ব্যাপারে ট্রাম্প প্রশাসনের নেয়া পদক্ষেপের কঠোর সমালোচনা করেন।
গত ২ অক্টোবর খাশোগি ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে ঢুকে নিখোঁজ হওয়ার পর সৌদি আরব প্রথমে তার ব্যাপারে কিছু জানা থাকার কথা অস্বীকার করেছিল।পরে তারা ওই কনস্যুলেটেই খাসোগি খুন হওয়ার কথা স্বীকার করে এবং ঘুষাঘুষিতে তিনি মারা যান বলে জানান। এ ঘটনার পর তা প্রথম প্রকাশ্যে নিয়ে আসেন খাশোগির বাগদত্তা খাদিজা সেনগিজ।
তিনি বলেন, সৌদি আরবে তার পরিবার সম্পর্কে আমার কাছে খুব বেশি তথ্য ছিল না। তিনি আমাকে বলেছিলেন, রাজনৈতিক কারণে তার আগের বিয়ে ভেঙে গেছে। তিনি খুবই দুঃখিত ও বিষণ্ণ ছিলেন।
‘সৌদি আরবে তার বন্ধুদের ভাগ্যে কী ঘটেছে, তা তিনি জানতেন না বলে খাশোগি আক্ষেপ করতেন।’
যুবরাজ মোহাম্মদ বিন সালমান কয়েকশ ভিন্ন মতাবলম্বীকে আটক রেখেছেন। যাদের মধ্যে খাশোগির বন্ধুরাও ছিলেন।
খাদিজা বলেন, সৌদি আরবে অবস্থান করা তার বন্ধুরা রাজতন্ত্রের বিরুদ্ধে লিখতে পারছিলেন না। কাজেই লেখালেখি করাকে নিজের দায়িত্ব হিসেবে বেছে নেন খাশোগি।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











