খুলনা ও লক্ষ্মীপুরে ডেঙ্গুতে শিশুসহ ২ জনের মৃত্যু
ইউএনবি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৮ পিএম, ১৩ আগস্ট ২০১৯ মঙ্গলবার
সারা দেশে ডেঙ্গুর ভয়াবহতার মধ্যে এবার খুলনা ও লক্ষ্মীপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে ডেঙ্গু আক্রান্ত চার বছরের এক শিশুকে হাসপাতালে নেয়ার পথে সোমবার রাতে মারা যায়। শিশু পরশ কমলনগর উপজেলা চরজাঙ্গালীয়ার দাসপাড়া এলাকার কামরুজ্জামানের ছেলে।
পরশের খালু মো. ইব্রাহিম জানান, শনিবার সকাল থেকে পরশের জ্বর দেখা দেয়। দুই দিনেও জ্বর ভালো না হওয়ায় সোমবার বিকালে পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। পরে ডা. মোরশেদ আলম হিরু নামে একজন শিশু বিশেষজ্ঞকে দেখানো হলে তিনি পরশকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। কিন্তু নোয়াখালীতে নেয়ার পথে রাত ১০টার দিকে সে মারা যায়।
খুলনা: ডেঙ্গু আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাসেল (৩২) নামে এক ব্যক্তি সোমবার মধ্যরাতে মারা গেছে।
চিকিৎসকরা জানান, নিহত রাসেলের বাড়ি গোপালগঞ্জে।
খুলনা সিভিল সার্জন আব্দুর রাজ্জাক জানান, দুদিন আগে ডেঙ্গু জ্বর নিয়ে রাসেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
প্রসঙ্গত, ঈদের দিন পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৯৩ জন ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৮৪২ জনই ডেঙ্গু প্রাদুর্ভাবের মূলকেন্দ্র রাজধানীতে এডিস মশার কামড় থেকে এ রোগে আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা সর্বমোট ৪৩ হাজার ২৭১ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মোট ৩৫ হাজার ২২৫ জন।
বর্তমানে ঢাকায় ৪০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা চার হাজার ২০২ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে মোট ভর্তি রোগীর সংখ্যা তিন হাজার ৮০৪ জন।
সরকারি হিসেবে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০ জন। তবে বেসরকারি অনুমান বলছে মৃতের সংখ্যা আরও অনেক বেশি।
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি











