ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ১৪:২৩:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০ নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি

খুলনা মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৩ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনায় রাফিত নামে আট মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।  এই নিয়ে খুলনায় ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু হলো।

রাফিত যশোরের মনিরামপুর উপজেলার কামরুজ্জামানের ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খুমেক হাসপাতালের ডা. পার্থ প্রতিম দেবনাথ।

হাসপাতাল সূত্রে জানা যায়, বাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর রাফিতকে রোববার বিকেল ৪টায় খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত ৯টায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে নেয়া হয়। সেখানেই গভীর রাতে রাফিত মারা যায়।

-জেডসি