খুলে দেওয়া হলো পোস্তগোলা ব্রিজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৩ এএম, ৯ মার্চ ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
রাজধানীর পোস্তগোলা সেতুর (বুড়িগঙ্গা-১) সংস্কার কাজ টানা ১৫ দিন পরে শেষ হওয়ায় শনিবার (৯ মার্চ) খুলে দেওয়া হয়েছে সেতুটি। ভোর ৬টা থেকে সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করতে পারছে।
সেতু চালুর বিষয়ে ডিএমপির ট্রাফিক পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার আসমা সিদ্দিকা মিলি গণমাধ্যমকে জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার ৯ মার্চ থেকে বুড়িগঙ্গা সেতু-১ (পোস্তগোলা সেতু) চালু হয়েছে। এতদিন এই পথ ব্যবহারকারীদের যানজটে পড়তে হয়। আশা করা হচ্ছে, এবার পরিস্থিতি স্বাভাবিক হবে, কমবে ভোগান্তি।
গত ২২ ফেব্রুয়ারি এ কাজ শুরু হয়। যার পরিপ্রেক্ষিতে সেদিনই যানবাহনকে বিকল্প পথ ব্যবহার করতে অনুরোধ জানায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। এর মধ্যে ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারী যান চলাচল নিষেধ ছিল। আর বাস ও হালকা যানবাহনের জন্য পাঁচ দিন বন্ধ ছিল সেতু।
সড়ক ও জনপথ বিভাগের কেরানীগঞ্জ সড়ক সার্কেলের উপ-সহকারী প্রকৌশলী চৌধুরী সাজ্জাদ আরেফিন বলেন, পোস্তগোলা সেতুর রুটিন সংস্কারের অংশ হিসেবে রেট্রোফিটিং ও দুটি গার্ডার মেরামত শুরু হয়েছে গত ২২ ফেব্রুয়ারি থেকে। এই সংস্কার কাজ শেষ হয়েছে ৮ মার্চ।
২০২০ সালের ২৯ জুন বুড়িগঙ্গা নদীর সদরঘাট এলাকায় ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ডকে উদ্ধার করতে আসে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। এ সময় পোস্তগোলা সেতু পার হওয়ার সময় সেতুতে ধাক্কা দেয় ও আটকে যায় জাহাজটি। এতে সেতুর নিচের পাটাতন ও বিম ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে কয়েক দফায় সংস্কার করে সেতুতে যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






