‘খেলা হবে’ দিবস পালনের ঘোষণা দিলেন মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৯ পিএম, ৭ জুলাই ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
‘খেলা হবে’ স্লোগান ঝড় তুলেছিল এবারের ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে। যা বেশ জনপ্রিয়ও হয়েছে। বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে এই স্লোগান নিয়েই নির্বাচনী লড়াইয়ে নেমেছিল তৃণমূল কংগ্রেস। অনেক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তৃতার শেষে সমর্থকদের উদ্দেশে মঞ্চ থেকে ফুটবল ছুঁড়ে দিয়ে বলতে শোনা গিয়েছিল এই স্লোগান।
সেই বহুচর্চিত স্লোগানকে আরেক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, এবার ‘খেলা হবে’ দিবস পালিত হবে। তিনি বলেন, আমাদের স্লোগান ছিল ‘খেলা হবে’। তাই ‘খেলা হবে’ দিবস পালিত হবে। গ্রামে গ্রামে এই খেলা হবে।
কবে এই দিন পালিত হবে তা পরে জানিয়ে দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
নির্বাচনী প্রচার চলাকালীনই পূর্ব মেদিনীপুরে সভায় গিয়ে পায়ে চোট পান মমতা। যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়। সেই ভাঙা পা নিয়েই নির্বাচনী প্রচারে গিয়েছেন তিনি। যা তৃণমূল কর্মীদের আরো উজ্জীবিত করেছিল।
আর ‘খেলা হবে’ স্লোগানকে আরো মজবুত করতে এবং তৃণমূল নেত্রীর পরিস্থিতির সঙ্গে সাযুজ্য রেখে সমর্থকদের কাছে সেই স্লোগান হয়ে দাঁড়াল ‘ভাঙা পায়ে খেলা হবে’।
এই ‘খেলা হবে’ স্লোগানের ঝড় তুলে তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল। পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে যে স্লোগানে ভর করে সাফল্য এসেছে এবার সেই স্লোগানকে সম্মান জানিয়ে ‘খেলা হবে’ দিবস পালনের কথা ঘোষণা করলেন মমতা।
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










