গণতান্ত্রিক সমাজের উন্নয়নে মুক্ত গণমাধ্যমের ভূমিকা জরুরী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫১ এএম, ১৬ নভেম্বর ২০১৯ শনিবার
প্রবীণ সাংবাদিক এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রেস কাউন্সিলের সদস্যরা আজ একটি গণতান্ত্রিক সমাজের উন্নয়নে একটি মুক্ত, বহুমাত্রিক ও স্বাধীন সংবাদমাধ্যমের ভূমিকার ওপর জোর দিয়েছেন।
শুক্রবার ‘রিপোর্টিং-ইন্টারপ্রিটেশন: একটি জার্নি’ শীর্ষক গোলটেবিল সম্মেলনে তারা বহুমাত্রিক সমাজের পক্ষে মত না দিয়ে বিষয়গত সংবাদ প্রতিবেদনের কথা তুলে ধরেন।
প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার (পিসিআই) চেয়ারম্যান বিচারপতি চন্দ্রমৌলি কুমার প্রসাদের সভাপতিত্বে বাংলাদেশসহ দক্ষিণ এশীয় দেশগুলোর প্রতিনিধি নেতারা এবং স্বাগতিক ভারত মুক্তসংবাদ মাধ্যমে তাদের মতামত ও ভাবনা অধিবেশনে প্রকাশ করেন।
আজ শনিবার পালিত হতে যাওয়া জাতীয় প্রেস দিবস, ২০১৯ উপলক্ষে একটি মুক্ত, বহুমাত্রিক ও স্বাধীন সংবাদমাধ্যমের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া (পিসিআই) এই কর্মসূচির আয়োজন করে।
বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও শ্রীলঙ্কার প্রেস কাউন্সিলের প্রতিনিধিরাও প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া (পিসিআই) এর আমন্ত্রণে সম্মেলনে অংশ নেয়।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চার সদস্যের প্রতিনিধি দলটি ইংরেজি দৈনিক অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর নেতৃত্বে এই সম্মেলনে যোগ দেয়।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে ইকবাল সোবহান চৌধুরী বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোয় টক শোতে অংশগ্রহণকারীরা এবং সংবাদ প্রকাশের সময় সংবাদমাধ্যম কীভাবে পূর্ণ স্বাধীনতা ভোগ করে চলেছে সে সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দেন।
তিনি বলেন, বাংলাদেশের গণমাধ্যম কেবল স্বাধীনই নয়, অত্যন্ত প্রাণবন্তও রয়েছে। তিনি আরও বলেন, অর্থনৈতিক উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতার সাথে গণতান্ত্রিক রাজনীতি সুদৃঢ় করার জন্য গণমাধ্যমের এখন আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা প্রয়োজন।
ইকবাল সোবহান চৌধুরী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে গণমাধ্যমের সহযোগিতা এবং বোঝাপড়ার জন্য প্রেস কাউন্সিলগুলোর দক্ষিণ এশীয় ফোরাম গঠনের প্রস্তাবও উত্থাপন করেন।
এসময় স্বাগতিক দেশের জ্যেষ্ঠ সাংবাদিকগণ বক্তব্য রাখেন।
বাংলাদেশ প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনিরুজ্জামান, বিজেইউজে যুগ্ম সম্পাদক আবদুল মাজিদ এবং বিপিসি’র সদস্য মো. শাহ আলম।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




