ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ১:০২:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ২৫ মার্চ ২০২৬ বুধবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

২৫ মার্চ গণহত্যা দিবস স্মরণে পূর্বঘোষিত এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচিটি শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এক জরুরি বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

যদিও গতকাল সোমবার (২৩ মার্চ) সরকারের তথ্য বিবরণীতে জানানো হয়েছিল, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের প্রথম প্রহর স্মরণ করে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’পালন করা হবে। তবে কেপিআই, জরুরি স্থাপনা, বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশন এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

কিন্তু মঙ্গলবার রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, ২৫ তারিখ রাতে ১ মিনিটের ব্ল্যাক আউট হবে না। তবে কেন পালন করা হবে না, এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।