গণহত্যার কথা স্বীকার করতে সু চিকে ৭ নোবেলজয়ীর আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৬ পিএম, ১০ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
মিয়ানমারের রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যাসহ বিভিন্ন অপরাধ প্রকাশ্যে স্বীকার করে নিতে অং সান সু চির প্রতি আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী সাত ব্যক্তিত্ব। সোমবার এক বিবৃতিতে এই আহ্বান জানান ওই সাত নোবেলজয়ী।
তারা বলেন, আমরা শান্তিতে নোবেলজয়ী হিসেবে শান্তিতে নোবেল পাওয়া সু চিকে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যাসহ বিভিন্ন অপরাধ প্রকাশ্যে স্বীকার করে নিতে আহ্বান জানাচ্ছি। আমরা গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে, এসব অপরাধের নিন্দা না করে উল্টো এ ধরনের নৃশংসতা ঘটার কথাই অস্বীকার করছেন অং সান সু চি।
ওই সাত নোবেলজয়ী এমন সময় সু চির প্রতি এই আহ্বান জানালেন যখন রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে আজ থেকে তিনদিনের শুনানি শুরু হচ্ছে। ওই শুনানিতে মিয়ানমারের পক্ষে সাফাই দিতে দ্য হেগে পৌঁছেছেন দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা সু চি।
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় মিয়ানমারকে দায়ী করার জন্য গাম্বিয়ার এই পদক্ষেপের আমরা প্রশংসা করছি। আন্তর্জাতিক বিচার আদালতে গাম্বিয়া ওই অভিযোগ দায়ের করার কয়েকদিন আগে আন্তর্জাতিক অপরাধ আদালত জানায় তারা রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ খতিয়ে দেখবে।
একইসঙ্গে যেসব অপরাধ সংঘটিত হয়েছে সেগুলোর জন্য অং সান সু চিসহ সেনাবাহিনীর কমান্ডারদের জবাবদিহিতার আওতায় আনারও আহ্বান জানিয়েছে ওই সাত নোবেলজয়ী।
ওই বিবৃতিতে স্বাক্ষরকারী শান্তিতে সাত নোবেলজয়ী হচ্ছেন- ইরানের শিরিন ইবাদি, লাইবেরিয়ার লেমাহ গবোই, ইয়েমেনের তাওয়াক্কুল কার্মান, উত্তর আয়ারল্যান্ডের মাইরেড মাগুয়ের, গুয়েতেমালার রিগোবার্টা মেনচ তুম, যুক্তরাষ্ট্রের জোডি উইলিয়ামস ও ভারতের কৈলাশ সত্যার্থী।
উল্লেখ্য, রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচারের মুখে ২০১৭ সালের আগস্টে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এরও আগে থেকে কয়েক ধাপে বাংলাদেশে আশ্রয় নেয় চার লাখেরও বেশি রোহিঙ্গা। রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানকে ‘জাতিগত নিধন’ বলে বর্ণনা করেছে জাতিসংঘ।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











