ঢাকা, মঙ্গলবার ১৭, মার্চ ২০২৬ ১৭:১২:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬ জাতির পিতার জন্মদিন আজ উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ

গতরাতে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফেরেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৭ এএম, ২৯ আগস্ট ২০২৫ শুক্রবার

খালেদা জিয়া

খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

গতকাল বৃহস্পতিবার রাত ১১টা ৪৩ মিনিটে তিনি বাসায় পৌঁছান। এর আগে সন্ধ্যা ৭টা ৪০ মিনিট গুলশান চেয়ারপারসনের বাস ভবন থেকে রাজধানীর বসুন্ধরা আবাসিকের এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা করেন।

শায়রুল কবির খান জানান, খালেদা জিয়া আজ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। রাত ৮টায় তিনি হাসপাতালে পৌঁছান। সেখানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়। পরে রাত ১১টায় হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা হন বিএনপি চেয়ারপারসন। রাত ১১টা ৪৩ মিনিটে তিনি বাসায় পৌঁছান।