গরম লাগলেই ঠান্ডা পানি খান? জানুন কী ভুল করছেন
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৭ পিএম, ১৮ এপ্রিল ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
গরম থেকে প্রশান্তি পেতে অনেকেই একটু পর পর ফ্রিজ খুলে ঠান্ডা পানি খান। এতে সাময়িক স্বস্তি মিললেও দীর্ঘমেয়াদে স্বাস্থ্যহানীর কারণ হতে পারে। আয়ুর্বেদশাস্ত্রে গরমের সময় ঠান্ডা পানি খাওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে।
জানুন গরমের নিয়মিত ঠান্ডা পানি পান করার কয়েকটি ক্ষতিকর দিক সম্পর্কে।
হজমের সমস্যা হয়
আমাদের মধ্যে অনেকেই খাবার খাওয়ার সময় ঢক ঢক করে ঠান্ডা পানি পান করেন। আর এই ভুলটা করেন বলেই তাদের হজমক্রিয়া ব্যাহত হয়। শুধু তাই নয়, নিয়মিত ঠান্ডা পানিতে চুমুক দিলে খাবারে থাকা নানা পুষ্টিগুণও গ্রহণ করতে পারে না শরীর। তাই এইসব সমস্যার থেকে দূরত্ব বজায় রাখতে চাইলে আজ থেকেই ঠান্ডা পানি খাওয়ার ভুলটা শুধরে নিন। আশা করছি, এই নিয়মটা মেনে চললেই আপনাকে আর বিপদের ফাঁদে পড়ে কষ্ট পেতে হবে না।
গলা ব্যথা হয়
তীব্র গরম থেকে ঘরে ফিরেই ফ্রিজের ঠান্ডা পানিতে চুমুক দেন নাকি? এই প্রশ্নের উত্তর যদি হ্যা হয়, তাহলে যে দ্রুত নিজেকে শুধরে নিতে হবে। কেননা, এভাবে ঠান্ডা পানিতে চুমুক দিলে গলায় ব্যথা হওয়ার আশঙ্কা বাড়ে। এমনকি বুকে এবং মাথায় জমে যেতে পারে কফ। সেই সঙ্গে পিছু নিতে পারে নাছোড়বান্দা কাশি। তাই এই সময় কথায় কথায় ঠান্ডা পানি খেতে বারণ করেন বিশেষজ্ঞরা।
ফ্যাট বাড়ে
ওজন বেশি থাকলে তা কমাতে হবে। নইলে যে সঙ্গী হবে একাধিক জটিল-কুটিল অসুখ। কিন্তু মুশকিল হল, নিয়মিত ঠান্ডা পানি খেলে কিন্তু শরীর থেকে মেদের বহর কমাতে পারবেন না। কারণ গবেষণায় দেখা গিয়েছে যে, ঠান্ডা পানির কারসাজিতে শরীরের ফ্যাট মেটাবোলিজম ধীর হয়ে যায়। ফলে বাড়তে শুরু করে ওজন। তাই ঝটপট ওজন কমানোর ইচ্ছে থাকলে আজ থেকেই ঠান্ডা পানি খাওয়ার লোভ সামলে নিন।
বদলে যাবে হার্টরেট
হার্ট হল আমাদের শরীরের রক্ত পাম্প করার যন্ত্র। তাই এই অঙ্গটির স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতেই হবে। তবে দুর্ভাগ্যের বিষয় হল, নিয়মিত ঠান্ডা পানি পান করলে কিন্তু হৃদগতি যেতে পারে কমে। আর সেই সুবাদে পিছু নিতে পারে একাধিক প্রাণঘাতী সমস্যা। তাই যতই গরম পড়ুক না কেন, কথায় কথায় ঠান্ডা পানি খাওয়ার ভুলটা কিন্তু শুধরে নিতে হবে। নইলে যে সমস্যার শেষ থাকবে না।
শরীরের লাগবে ‘শক’
আজকাল অনেকেই শরীরচর্চা করার পর হুট করে ঠান্ডা পানি খেয়ে নেন। আর এই কাজটা করেন বলেই দেহের তাপমাত্রা হুট করে বদলে যায়। আর তাপমাত্রাজনিত এমন তারতম্যের সঙ্গে শরীর ঠিক মানিয়ে নিতে পারে না। আর সেই কারণেই পেটের সমস্যা থেকে শুরু করে ক্রনিক ব্যথা সহ একাধিক রোগের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ে। তাই সুস্থ থাকতে আজ থেকেই নিজের ভুল শুধরে নিন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০






