গরমে পানিশূন্যতা পূরণ করে যে পানীয়
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৫ এএম, ১৪ মে ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
গরম বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে পানিশূন্যতা দেখা দিচ্ছে। ফলে হিটস্ট্রোকের মতো নানা রোগ কাবু করছে। এই সমস্যার সমাধানে রোজ নিয়ম করে খেতে হবে বিভিন্ন ধরনের পানীয়। এর মধ্যে অন্যতম হতে পারে মেথি ভেজানো পানি। যা নিয়মিত খেলে শরীরে পানিশূন্যতা পূরণ হয়।
সারা পৃথিবীর বড় বড় পুষ্টিবিজ্ঞানীরা মেথির প্রশংসায় পঞ্চমুখ। তাদের কথায়, এই মসলায় এমন কিছু উপাদান রয়েছে যা শরীরকে সুস্থ-সবল রাখার কাজে সিদ্ধহস্ত। তবে এই ভেষজ সেবন করে উপকার পেতে চাইলে রান্নায় মেথি মেশানোর পাশাপাশি সেবন করতে পারেন এই ভেষজ ভেজানো পানি। ব্যস, এই কাজটা সেরে ফেললেই স্বাস্থ্যের হাল-হকিকত বদলে যাবে। এমনকি গরমের দিনে ছোট-বড় একাধিক রোগব্যাধি কাছে ঘেঁষবে না।
মিটে যাবে পানির ঘাটতি
এই গরমে শরীর থেকে কলকল বেরিয়ে যাচ্ছে ঘাম। আর সেই কারণে ডিহাইড্রেশনের ফাঁদে পড়ার আশঙ্কাও বাড়ছে। তাই শরীর ও স্বাস্থ্যের হাল ফেরাতে চাইলে শরীরে পানির ঘাটতি মিটিয়ে ফেলতে হবে। আর এই কাজে আপনাকে যোগ্যসঙ্গত দিতে পারে মেথি পানি। তাই আর দেরি না করে ঝটপট এই পানীয়ের শরাণপন্ন হন। আশা করছি, তাতেই আপনার সুস্থ থাকার পথ প্রশস্থ হবে।
ডায়াবেটিসের দাওয়াই
হাই ব্লাড সুগার একটি জটিল অসুখ। এই রোগকে বশে না রাখলে কিন্তু একাধিক অসুখ নিতে পারে পিছু। তাই যেন তেন প্রকারেণ ডায়াবিটিসকে কন্ট্রোলে আনতে হবে। আর সেই কাজে আপনাকে সাহায্য করবে মেথি পানি। কারণ এই পানীয়ে রয়েছে কিছু অ্যান্টিডায়াবেটিক উপাদান। আর এই উপাদান রক্তে শর্করার মাত্রাকে বশে রাখতে সাহায্য করে। তাই তো মধুমেহ রোগীদের নিয়মিত এই পানীয়ে চুমুক দেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
পেটের সমস্যা নিপাত যাবে
গরমের সময়ে আমাদের মধ্যে অনেকেই নিয়মিত পেটের সমস্যার ফাঁদে পড়ে কষ্ট পায়। যদিও ভালো খবর হল, দাবদাহের মধ্যে নিয়মিত মেথি ভেজানো পানি খেয়ে দিন শুরু করলে কিন্তু গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যা উবে যাবে। এমনকি এই পানীয়ের গুণে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাকেও অনায়াসে বাগে আনা সম্ভব হবে। তাই আর দেরি না করে যত দ্রুত সম্ভব এই পানীয়ের গ্লাসে চুমুক দিন। তাতেই পেটের সমস্যা নিপাত যাবে।
কমবে ওজন
গরমে অনেকেই ব্যায়ামের পাঠ চুকিয়ে দিয়েছেন। আর এই কাজটা করেছেন বলেই তাদের ওজনের কাঁটা হচ্ছে ঊর্ধ্বমুখী। তাই বিপদ আরও বাড়ার আগেই মেদ ঝরানোর কাজে লেগে পড়তে হবে। আর সেই কাজে আপনাকে সাহায্য করতে পারে মেথি ভেজানো পানি। কারণ এই পানীয়ে রয়েছে ফাইবারের ভাণ্ডার যা কিনা ফ্যাট মেটাবোলিজম বাড়ায়। আর সেই সুবাদে সহজেই কমে যায় ওজন। তাই তো বিশেষজ্ঞরা ওজন বেশি থাকা ব্যক্তিদের নিয়মিত মেথি জল সেবন করার পরামর্শ দেন।
বশে থাকবে কোলেস্টেরল
রক্তে কোলেস্টেরল বাড়লে পিছু নিতে পারে হার্ট অ্যাটাক, স্ট্রোক, পেরিফেরাল আর্টারি ডিজিজসহ একাধিক জটিল সমস্যা। তাই যেন তেন প্রকারেণ খারাপ কোলেস্টেরলকে বশে আনতে হবে। আর সেই কাজে আপনাকে সাহায্য করতে পারে মেথি পানি। তাই সুস্থ-সবল জীবন কাটাতে চাইলে আজই মেথি ভেজানো পানি পান করুন। ব্যস, তাতেই উপকার পাবেন হাতনাতে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০






