গরমে বাইরে বের হলে সঙ্গে যা রাখবেন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৫ পিএম, ৪ এপ্রিল ২০২২ সোমবার
ফাইল ছবি
গরমের তীব্রতা বাড়ছে। দিনের বেলা ঘর থেকে বের হওয়াটাই যেন কষ্টকর। তবু জীবিকার প্রয়োজনে আমাদের ঘর থেকে বের হতে হয়। রোদের তাপে বাড়ে ঘাম, ঘামের কারণে শরীর থেকে পানি ও লবণ বের হয়ে যায়। যে কারণে আপনি দুর্বল বোধ করতে শুরু করেন। গরমে নিজেকে সুস্থ ও সুরক্ষিত রাখতে হলে বাইরে বের হওয়ার সময় সঙ্গে রাখতে হবে কিছু জিনিস। চলুন জেনে নেওয়া যাক সেগুলো কী-
ছাতা
অনেকের ধারণা ছাতা কেবল বর্ষাকালেই ব্যবহার করা হয়। আসলে তা নয়। ছাতা শুধু বৃষ্টি থেকেই নয়, আমাদের রক্ষা করে রোদ থেকেও। তাই গরমের তীব্রতায় প্রখর রোদের হাত থেকে বাঁচতে ছাতা রাখুন সঙ্গে। যদি মাথার ওপর গরমে সূর্যের চোখ রাঙানি থাকে তবে ছাতাটা মেলে দিন। এতে আপনি অনেকটাই সতেজ থাকবেন। কারণ ছাতার ছায়া আপনাকে রোদের তীব্রতা থেকে রক্ষা করবে।
টিস্যু পেপার
গরমে সঙ্গে টিস্যু পেপার রাখা জরুরি। অবশ্য শুধু গরমে নয়, সব সময়েই বাইরে বের হওয়ার আগে সঙ্গে টিস্যু পেপার রাখবেন। তবে গরমের সময় বেশি জরুরি কারণ এটি আপনাকে ঘাম মুছতে সাহায্য করবে। অতিরিক্ত ঘামের কারণে অস্বস্তিকর পরিস্থিতির তৈরি হলে তা থেকে একটু হলেও সত্যি দেবে এই টিস্যু পেপারের ব্যবহার।
সাদা কাপড়
অনেকে সঙ্গে ছাতা রাখতে সমস্যা বোধ করেন। তাদের জন্য উপকারী একটি উপায় হতে পারে সাদা রঙের কাপড়ের ব্যবহার। মাথায় সাদা ওড়না বা টুপি ব্যবহার করতে পারেন। এতে রোদের তীব্রতা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে।
রোদ চশমা
রোদ থেকে বাঁচতে আপনাকে সাহায্য করবে রোদ চশমা। এটি দেখতে যেমন ফ্যাশনেবল, তেমনই কার্যকরী। তবে ভুল করেও সস্তার রোদ চশমা কিনতে যাবেন না। এ ধরনের চশমা কোনো উপকার তো করেই না বরং চোখের বারোটা বাজায়। তাই একটু দাম দিয়ে হলেও ভালো মানের এবং পরিচিত ব্র্যান্ডের রোদ চশমা কিনুন। এতে রোদের ক্ষতি থেকে বাঁচা সহজ হবে।
পানির বোতল
যদিও এখন রোজার সময় তবে বাইরে বের হলে এক বোতল পানি সঙ্গে রাখতে পারেন। না খেলেও অনেক সময় মুখে সামান্য পানি ছিটিয়ে দিলে সস্তি পাওয়া যায়। তাই সঙ্গে এক বোতল পানির বোতল রাখতে ভুলবেন না।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা

