গরমে সর্দি-কাশি-ঠান্ডার সমস্যায় সুস্থ থাকার উপায়
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩১ পিএম, ১৫ মে ২০২৫ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
দেশ জুড়ে বইছে গরম হাওয়া। গরমে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সীরা সর্দি, কাশি ও ঠান্ডাজনিত নানা রোগে ভুগছেন। এর মূল কারণ রোদ থেকে বাড়ি ফিরেই ফ্রিজের ঠান্ডা পানি পান, সারাক্ষণ শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকা, দিনে ২-৩ বার গোসল করার মতো কিছু অভ্যাস। যা বাড়িয়ে তুলছে সর্দি-কাশির সমস্যা। তাছাড়া ঘাম বসেও ভুগতে হচ্ছে জ্বর-সর্দিতে। গরমের মধ্যে সর্দি-কাশির সমস্যাকে অবহেলা করলে আরও মুশকিলে পড়বেন। এসব সমস্যা দেখা দিলে ওষুধ ছাড়াই সুস্থ থাকতে পারেন। এজন্য কিছু ঘরোয়া টোটকা সাহায্য নিন।
রসুন
ঠান্ডা লাগার সমস্যা থেকে মুক্তি পেতে রসুন ব্যবহার করুন। গোলমরিচের গুঁড়া, লেবুর রস ও মধুর সঙ্গে রসুন মিশিয়ে খান। এই মিশ্রণের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান রয়েছে, যা সর্দি-কাশির সমস্যা কমাবে। তবে, গরমে খুব বেশি এই মিশ্রণ খাবেন না, এতে শরীরের তাপমাত্রা বাড়তে পারে।
আদা
গরমে সর্দি-কাশির সমস্যা দূর করার পাশাপাশি বদহজমের সমস্যাও দূর করবে আদা। আদার মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা জ্বর-সর্দি থেকে মুক্তি দিতে পারে। আদার রসের সঙ্গে লেবুর রস ও মধু মিশিয়ে খান। কাশি থেকে দ্রুত রেহাই পেতে আদা দিয়ে চা খেতে পারেন। আদা চায়ে লেবুর রস মিশিয়ে খেলে বেশি উপকার পাবেন।
দারুচিনি
সর্দি-কাশির সমস্যা থেকে মুক্তি দিতে সহায়ক দারুচিনি। ভাইরাস ঘটিত সংক্রমণের হাত থেকে শরীর থেকে রক্ষা করে দারুচিনি। ২ কাপ পানিতে দারুচিনি ভালো করে ফুটিয়ে নিন। এতে মধু মিশিয়ে খান। এতে বুকে জমে থাকা কফ বেরিয়ে যাবে।
পেঁয়াজ
গরমের হাত থেকে বাঁচতে রোজ কাঁচা পেঁয়াজ খাচ্ছেন? এবার সর্দি-কাশির হাত থেকে মুক্তি পেতেও পেঁয়াজের সাহায্য নিন। পেঁয়াজ শরীর থেকে টক্সিন বের করে দেয়। পাশাপাশি উইন্ডপাইপে উপস্থিত ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে। কাঁচা পেঁয়াজ মধু মিশিয়ে সারারাত রেখে দিন। এই মিশ্রণ থেকে যে তরল বের হবে সেটা খেলে দুর্দান্ত উপকার পাবেন।
তুলসি পাতা
তুলসি পাতা চিবিয়ে খাওয়ার মতো ভালো জিনিস কিছু নেই। কাশি থেকে মুক্তি দেয় তুলসি পাতা। বন্ধ নাকের সমস্যাতেও কাজে আসে এই ভেষজ উপাদান। তুলসি পাতায় থাকা অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান ঠান্ডা লাগাকে দূর করে। গরম পাসির সঙ্গে তুলসি পাতা ফুটিয়ে নিন। এতে মধু মিশিয়ে পান করুন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







