গরুর মাংসের কালা ভুনা
| উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৫ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
গরুর মাংসের কালা ভুনা রান্না করা মানেই উৎসব-উৎসব আমেজ। সাপ্তাহিক ছুটির দিনে পরিবারের সবার জন্য রান্না করতে পারেন গরুর মাংসের কালা ভুনা। রইলো রেসিপি।
উপকরণ: গরুর মাংস দুই কেজি, লবণ স্বাদ মতো, হলুদ গুড়া এক টেবিল চামচ, মরিচ গুঁড়ো দেড় টেবিল চামচ, ধনে গুঁড়ো দেড় টেবিল চামচ, জিরার গুঁড়া দেড় টেবিল চামচ, রসুন বাটা এক টেবিল চামচ, আদা বাটা দুই টেবিল চামচ, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা এক কাপ, কাঁচা পেঁয়াজ কুচি এক কাপ, আধা কাপ সরিষার তেল, তেজপাতা তিনটি, দারুচিনি চারটি, গোল মরিচ সাত-আটটি, এলাচ চারটি, লবঙ্গ চারটি, কাঁচামরিচ ছয়টি।
বাগাড়ের জন্য উপকরণ: সরিষার তেল আধা কাপ, আদা কুচি আধা টেবিল চামচ, রসুন কুচি দেড় টেবিল চামচ, শুকনো মরিচ সাতটি, প্রয়োজনমতো গরম পানি।
প্রণালি: প্রথমে মাংসগুলো ভালো করে ছোট ছোট করে কেটে নিতে হবে। যে পাত্রে রান্না করবেন সেই পাত্রে মাংসগুলো নিন তারপর একে একে সব উপকরণ মিশিয়ে মাংসগুলো মাখিয়ে নিতে হবে। মেরিনেট করে এক ঘণ্টা রাখুন। পাত্রটি চুলায় হাই হিটে ৫ মিনিটের মতো ঢেকে রান্না করুন। যখন দেখবেন মাংস থেকে পানি ছাড়ছে, ওই সময় চুলার আঁচ মিডিয়াম করে দিন। মাংস ভালো করে নেড়েচেড়ে দিতে হবে এ পর্যায়ে। আবারও ঢেকে ১৫-২০ মিনিট মাঝারি আঁচে সেদ্ধ করে নেবেন। মনে রাখবেন কালা ভুনা রান্নার ক্ষেত্রে আলাদা কোনো পানি ব্যবহার করা যাবে না। মাংস থেকে বের হওয়া পানি দিয়েই রান্না করতে হবে কালা ভুনা। সব মিলিয়ে মোট দেড় ঘণ্টা ধরে মাংস রান্না করতে হবে। যেহেতু পানি দেওয়ার সুযোগ নেই তাই অল্প আঁচে ঢেকে মাংস রান্না করতে হবে। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে। একটা পর্যায়ে মাংসের রঙ কালচে হয়ে আসবে। এ পর্যায়ে যদি মনে হয় মাংস সিদ্ধ হয়নি, তাহলে অল্প পরিমাণে গরম পানি দিন আবার নাড়ুন। এভাবে মাংস নরম না হওয়া পর্যন্ত অল্প-অল্প গরম পানি দিতে পারবেন।
এবার বাগাড় দিন। সেজন্য আদা-রসুন কুচি, শুকনো মরিচ পরিমাণমতো তেলে ভেজে নিতে হবে। তারপরে তেলসহ মশলা মাংসের পাত্রে ঢেলে দিতে হবে। কাঁচা মরিচ দিয়ে দিন। এবার সামান্য গরম মশলা ছিটিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখুন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০






