গর্ভপাত বন্ধের সিদ্ধান্তে পোল্যান্ডে বিক্ষোভের ঝড়
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪১ এএম, ২৯ জানুয়ারি ২০২১ শুক্রবার
ছবি: ইন্টারনেট
নতুন আইন করে পোলান্ডে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে গর্ভপাত। আইনে বলা হয়েছে- ধর্ষণ বা মায়ের প্রাণহানির মতো গুরুতর ঘটনা ঘটলে তবেই গর্ভপাত করানো যাবে, নতুবা নয়। তবে সরকারের এই সিদ্ধান্ত মানতে রাজি নয় দেশটির এক শ্রেণির মানুষ। তাই এ নীতির প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন তারা।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) পোল্যান্ডের রাজধানী ওয়ারশে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছে কয়েক হাজার মানুষ। বিক্ষোভকারীদের দাবি- গর্ভপাতের সিদ্ধান্ত ব্যক্তিগত হওয়া উচিত। কোনওভাবেই রাষ্ট্র এতে হস্তক্ষেপ করতে পারে না। কোনও দম্পতি বা বাবা মা যদি চান গর্ভপাত করাতে, তবে সেই অধিকার তাদের থাকা উচিত।
এদিন, প্রতিবাদকারীরা শ্লোগান তোলেন- ‘আই থিংক, আই ফিল, আই ডিসাইড।’ অর্থাৎ আমি ভাবব, আমি অনুভব করব, আমিই সিদ্ধান্ত নেব। তবে এই বিক্ষোভের পর সুর কিছুটা নরম করে সরকার। জানিয়ে দেওয়া হয়, গর্ভস্থ ভ্রুণ যদি অসুস্থ হয়, তবে গর্ভপাত করানো অসাংবিধানিক। সেক্ষেত্রে মায়ের প্রাণ সংশয়কে গুরুত্ব দিতে হবে ও পরিস্থিতি বিচার করতে হবে।
জার্মান ভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, এ প্রতিবাদে অংশগ্রহণকারীদের মধ্যে অধিকাংশই নারী। ওয়ারশর কনস্টিটিউশনাল কোর্টের সামনে প্রতিবাদ জানান তারা। পোল্যান্ডের মানবাধিকার কমিশনও গর্ভপাত আইনের বিরোধিতা করেছে। তাদের মতে, সরকার নারীবিরোধী। এটা এক ধরনের অত্যাচার।
গত বুধবার (২৭ জানুয়ারী) ওয়ারশর রাস্তায় প্রতিবাদে নামেন নারীরা। লাল মশাল হাতে প্রতিবাদ দেখান তারা। তাদের দাবি, নারীদের অবদমন করার জন্যই এই সিদ্ধান্ত সরকারের।
পোল্যান্ডের বিরোধী দলগুলিও সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানায়। বাম দলের নেত্রী ওয়ান্ডা নোওইকা জানান, ‘নারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাষ্ট্র। কোনওদিন সেই যুদ্ধে জিততে পারবে না সরকার।’
-জেডসি
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি








